AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ‘এ সিপাহী…ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড করাব’, পুলিশকে পুতুল বানিয়ে নাচালেন লালু-পুত্র!

Tej Pratap Yadav: রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্টেজে বসে রয়েছেন। এক পুলিশকর্মীর দিকে আঙুল তুলে বলেন, "এই সিপাহী, একটা গান বাজানো হবে, তাতে তোমায় নাচতে হবে। বুরা না মানো, হোলি হ্যায়। ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড করিয়ে দেব"।

Viral Video: 'এ সিপাহী...ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড করাব', পুলিশকে পুতুল বানিয়ে নাচালেন লালু-পুত্র!
তেজ প্রতাপ সিংয়ের দাদাগিরি।Image Credit: PTI
| Updated on: Mar 15, 2025 | 4:05 PM
Share

পটনা: ক্ষমতার আস্ফালন? পুলিশকে হাতের পুতুল বানিয়ে নাচালেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের বড় ছেলে তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদব। হোলির অনুষ্ঠানেই তাঁকে বলতে দেখা গেল, “এই সিপাহী…যদি ঠুমকা না লাগাও, তাহলে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে”।

শুক্রবার পটনায় লালু প্রসাদ যাদবের বাড়িতেই হোলি পার্টি হচ্ছিল। রাষ্ট্রীয় জনতা দলের নেতা ও কর্মীদের জন্য ওই পার্টি রাখা হয়েছিল। সেখানে নিরাপত্তার জন্য কয়েকজন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এক পুলিশকর্মীর সঙ্গেই এমন অভব্য আচরণ করেন তেজ প্রতাপ যাদব।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্টেজে বসে রয়েছেন। এক পুলিশকর্মীর দিকে আঙুল তুলে বলেন, “এই সিপাহী, একটা গান বাজানো হবে, তাতে তোমায় নাচতে হবে। বুরা না মানো, হোলি হ্যায়। ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড করিয়ে দেব”। পুলিশ কর্মীও বাধ্য হয়ে নাচ করেন।

ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে।  বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, “যেমন বাবা, তেমন ছেলে। প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন আইন-শৃঙ্খলাকে তার তালে নাচাতেন এবং বিহারকে জঙ্গলরাজে পরিণত করেছিলেন, এখন তাঁর ছেলে ক্ষমতায় না থেকেও, হুমকি দিয়ে ও চাপ সৃষ্টি করে আইন ও আইনের রক্ষকদের নাচাচ্ছেন। সাসপেন্ড করার ভয় দেখিয়ে তিনি পুলিশকর্মীকে নাচাচ্ছেন। এতেই বোঝা যায় আরজেডি জঙ্গলরাজে বিশ্বাস করে। ভুল করে যদি এরা ক্ষমতায় আসে, তাহলে এরা আইন ভাঙবে, আর আইন রক্ষকদের নাচাবে। এটা তো শুধু ট্রেলার।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা