AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Shahjahan: ১২ কোটির পর এবার শাহজাহানের ১৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Sheikh Shahjahan: এর আগে ৫ মার্চ তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-র (PMLA) আওতায় শাহজাহানের ১২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি বিবৃতিও দিয়েছিল ইডি।

Sheikh Shahjahan: ১২ কোটির পর এবার শাহজাহানের ১৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
বসিরহাট আদালতে শেখ শাহজাহানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 16, 2024 | 10:55 PM
Share

কলকাতা: শাহজানের জমি দখল মামলায় প্রায় ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। এর মধ্যে জমি ও টাকা রয়েছে বলে সূত্রের খবর। শাহজানের পরিবার ও তাঁদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। আগে প্রায় সাড়ে ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল একই মামলা। 

শাহজাহানের পাশাপাশি তাঁর ভাই আলমগীর শেখের জমি সংক্রান্ত মামলাতেই এই বিশাল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জমি দখল করার অভিযোগ, ও সেখানে ভেড়ি করে মাছ চাষ করে কালো টাকা সাদা করার যে অভিযোগ উঠেছিল তারই তদন্ত করছিল ইডি। সেই তদন্ত প্রক্রিয়ার মধ্যেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। দুর্নীতির টাকা যেখানে যেখানে গিয়েছে, যে সমস্ত জায়গা থেকে সম্পত্তি কেনা হয়েছে, ব্যাঙ্কে রাখা হয়েছে আপাতত সেগুলিই বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। 

এর আগে ৫ মার্চ তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-র (PMLA) আওতায় শাহজাহানের ১২.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি বিবৃতিও দিয়েছিল ইডি। তাতেই জানানো হয়েছিল বিভিন্ন অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ, বিভিন্ন অস্থাবর সম্পত্তি তৈরি করে লুকিয়ে রেখেছিল সন্দেশখালির বেতাজ বাদশা। ১৪টি স্থাবর সম্পত্তিরও খোঁজ মিলেছে। তারমধ্যে সন্দেশখালি এবং কলকাতায় থাকা শাহজাহানের অ্যাপার্টমেন্ট, কৃষিজমি, মৎস্য চাষের জমি, বসত এলাকার জমি ছাড়াও প্রচুর সম্পত্তি রয়েছে। 

Follow Us
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর
কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফার্ন রোডে শান্তনুর ফ্ল্যাটে ইডি
কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফার্ন রোডে শান্তনুর ফ্ল্যাটে ইডি
বেহালায় ব্যবসায়ীর বাড়িতে অভিযান, আর্থিক প্রতারণা মামলায় যা ঘটছে...
বেহালায় ব্যবসায়ীর বাড়িতে অভিযান, আর্থিক প্রতারণা মামলায় যা ঘটছে...