AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Highlights: ভোটের আগেই প্রতীক হারাবে CPM? কাস্তে হাতুড়ির দলে চলছে জোর ঠোকাঠুকি

| Edited By: | Updated on: Feb 20, 2026 | 8:48 AM
Share

Breaking News in Bengali Live Updates: তবে শুধু প্রতীক উর নয়, ভোটের আগে কমিশন নিয়েও আরও শক্ত হচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই ক্রমাগত নির্বাচন কমিশনকে বিঁধে চলেছেন। আজ কী কী ঘটে সারাদিন দেখুন এক নজরে। 

West Bengal News Today Highlights: ভোটের আগেই প্রতীক হারাবে CPM? কাস্তে হাতুড়ির দলে চলছে জোর ঠোকাঠুকি
প্রতীক-উর রহমানImage Credit: TV9 Bangla

বঙ্গ ভোটের আগে সিপিএম-এর অন্দরে গোষ্ঠী কোন্দল। প্রতীক-উর-রহমানকে নিয়ে শুরু হয়েছে ঝামেলা। শোনা যাচ্ছে,  আমতলার সভায় অভিষেকের হাত ধরে তাঁর যোগদান হতে পারে। এমনকী মগরাহাটে প্রার্থী হাওয়া নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হয়েছিল। তবে সেই জল্পনায় প্রতীক উর নিজেই ঢেলেছেন। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে প্রতীক উর জানিয়েছেন, মগরাহাটের প্রার্থী পদের জন্য তৃণমূলের কাছে কোনও দাবি তিনি রাখেননি। তিনি শুধু চেয়েছেন সম্মান। তবে শুধু প্রতীক উর নয়, ভোটের আগে কমিশন নিয়েও আরও শক্ত হচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই ক্রমাগত নির্বাচন কমিশনকে বিঁধে চলেছেন। আজ কী কী ঘটে সারাদিন দেখুন এক নজরে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Feb 2026 01:27 PM (IST)

    Modi-Mamata: মোদীর পোস্ট ঘিরে প্রশ্ন মমতার

    •  সংসদে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ সম্বোধন করায় বিতর্কের ঝড় উঠেছিল। আর এবার রামকৃষ্ণ দেবকে ‘স্বামী’ সম্বোধন করায় প্রশ্ন তুলল তৃণমূল।
    • বাংলার সংস্কৃতিকে অপমান করা হয়েছে বলে এক্স মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। বিজেপির দাবি, সম্বোধনে কিছু যায় আসে না, শ্রদ্ধাটাই আসল।
    • প্রধানমন্ত্রী লিখেছেন, ‘স্বামী রামকৃষ্ণ পরমহংসের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি।’ এই পোস্ট ঘিরেই বিতর্কের সূত্রপাত।
  • 19 Feb 2026 12:45 PM (IST)

    CPM-এর অন্দরে এত বিদ্রোহ কেন?

    সিপিএমে বিদ্রোহ, নেপথ্যে স্বজনপোষণ!প্রতীক উর পর্বে কড়া সমালোচনার মুখে সিপিএম।এর মধ্যেই রাজ্য কমিটির বৈঠক। একাধিক যুব নেতা ইতিমধ্যেই স্থানীয় নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতীক উরের প্রশ্নেই একমত আরও অনেকে।

    মূল সমস্যা কোথায়?

    ১. আগে থেকে মুখ ঠিক করেনা সিপিএম, ফলে প্রার্থী ঘোষণার পরে বিধানসভা চিনতেই অনেক সময় চলে যাচ্ছে প্রার্থীর। ২.আবার অন্যদিকে কিছু নেতৃত্ব ইতিমধ্যেই বিধানসভা ভিত্তিক জনসংযোগ শুরু করে দিয়েছেন।

  • 19 Feb 2026 11:15 AM (IST)

    PM Modi at AI Summit: ‘AI-র জন্য শুধু ডেটা পয়েন্ট নয় মানুষ’, ভবিষ্যৎ দর্শালেন প্রধানমন্ত্রী মোদী

    কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সম্মেলন। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এআই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ থেকে শুরু করে বিল গেটস, গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআই-র প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান সহ একাধিক কৃত্রিম মেধার সঙ্গে যুক্ত সংস্থার সিইও-রা।

    বিস্তারিত পড়ুন: PM Modi at AI Summit: ‘AI-র জন্য শুধু ডেটা পয়েন্ট নয় মানুষ’, ভবিষ্যৎ দর্শালেন প্রধানমন্ত্রী মোদী

  • 19 Feb 2026 11:14 AM (IST)

    CPIM: কবুল না তালাক! প্রতীক প্রশ্নে TV9-কে কলার খসা দেখালেন সেলিম

    সিপিএম ছাড়ার পর কি তৃণমূলে যোগ দেবেন প্রতীক উর রহমান? জল্পনার মধ্যেই ফের ক্ষোভ উগরে দিয়েছেন দলের উচ্চতর নেতৃত্বের উপর।

    একহাত নিয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও। প্রতীক উরের সাফ কথা, “সিপিএমের কেউ কথা বলা বা কথা শোনার জায়গায় নেই। রাজ্য সম্পাদক হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করতে পারেন তাতে কোনও সমস্যা নেই! কিন্তু আমার সঙ্গে মুখোমুখি কথা বলতে পারছেন না!”

    বিস্তারিত পড়ুন: CPIM: কবুল না তালাক! প্রতীক প্রশ্নে TV9-কে কলার খসা দেখালেন সেলিম

  • 19 Feb 2026 11:12 AM (IST)

    Pratik Ur Rahman: তৃণমূলে গিয়ে কী করবেন প্রতীক-উর? কী জানালেন ঘনিষ্ঠ মহলে?

    আগে শোনা গিয়েছিল চলতি মাসের ২০ তারিখের পরই তৃণমূলে যোগ দিতে পারেন সিপিমের বিদ্রোহী প্রতীক উর।

    এমনকী আমতলার সভায় অভিষেকের হাত ধরে তাঁর যোগদান হতে পারে বলেও খবর ছিল। এবার কি সেই খবরই সত্যি হতে চলেছে? প্রতীক উররের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর অন্তত তেমনটাই। তাঁর মগরাহাটে প্রার্থী হাওয়া নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হয়েছিল।

    তবে সেই জল্পনায় প্রতীক উর নিজেই ঢেলেছেন। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে প্রতীক উর জানিয়েছেন, মগরাহাটের প্রার্থী পদের জন্য তৃণমূলের কাছে কোনও দাবি তিনি রাখেননি। তিনি শুধু চেয়েছেন সম্মান।

    বিস্তারিত পড়ুন: Pratik Ur Rahman: তৃণমূলে গিয়ে কী করবেন প্রতীক-উর? কী জানালেন ঘনিষ্ঠ মহলে?

Published On - Feb 19,2026 11:11 AM

Follow Us