AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন মমতা, বসলেন কোর্ট রুমের শেষ সারিতে

| Updated on: Feb 04, 2026 | 11:41 AM
Share

Breaking News in Bengali Live Updates: মমতা সরকারের বাধাতেই পশ্চিমবঙ্গে হচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পের কাজ। বঙ্গ সাংসদদের সঙ্গে প্রথম বৈঠকে এই ইস্যুকেই আগামী নির্বাচনে হাতিয়ার করা নির্দেশ দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ বিজেপির অন্দরে।

West Bengal News Today Live: সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন মমতা, বসলেন কোর্ট রুমের শেষ সারিতে
সুপ্রিম কোর্টে মমতা Image Credit: TV 9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 04 Feb 2026 11:41 AM (IST)

    CM Mamata Banerjee: সুপ্রিম কোর্টে কোন কোন আবেদন মমতার?

    • কমিশন ও রাজ্যের সিইও-র বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    • ২৫ এর ভোটার তালিকার ভিত্তিতে ভোট হোক। সুপ্রিম কোর্টে আবেদন মমতার।
    • তথ্যে অসঙ্গতির কারণে চূড়ান্ত ভোটার তালিকায় যেন কারও নাম বাদ না যায়। নামের বানানের ক্ষেত্রে শুনানির নোটিস প্রত্যাহার করা হোক। তথ্য অসঙ্গতির ক্ষেত্রে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে ধরা হোক। সুপ্রিম কোর্টে এই আর্জিই করেছেন মমতা।
      Mamata Banerjee At Supreme Court

      সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

  • 04 Feb 2026 10:00 AM (IST)

    Mamata Banerjee: আজ সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মমতা?

    Mamata Banerjee In Supreme Court

    এসআইআর মামলায় বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

    • সম্ভাবনাই কি বাস্তব হতে চলেছে? এসআইআর মামলায় বুধবার কি সুপ্রিম কোর্টে সওয়াল করবেন ‘উকিল’ মমতা বন্দ্যোপাধ্যায়?
    • মঙ্গলবার রাতে সেই সম্ভাবনাই উস্কে দিল সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের একটি পোস্ট।
    • যেখানে বলা হয়েছে, ‘ঐতিহাসিক। SIR-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।’
    • আজ মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুপ্রিম কোর্টে সওয়াল করেন, তিনি হবেন দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি পদে থাকাকালীন শীর্ষ আদালতে সওয়াল করেছেন।

    বিস্তারিত: SIR মামলায় সওয়াল করবেন ‘উকিল’ মমতা? আজ সব নজর সুপ্রিম কোর্টে

  • 04 Feb 2026 09:54 AM (IST)

    BJP in Bengal: বড় নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতির

    • মমতা সরকারের বাধাতেই পশ্চিমবঙ্গে হচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পের কাজ। বঙ্গ সাংসদদের সঙ্গে প্রথম বৈঠকে এই ইস্যুকেই আগামী নির্বাচনে হাতিয়ার করা নির্দেশ দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
    • মঙ্গলবার সুকান্ত মজুমদারের বাসভবনে বঙ্গ সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি। বৈঠকে ছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, অমিত মালব্য সহ বাংলার দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতারা।
    • প্রত্যেক সাংসদের থেকে তাদের লোকসভা এলাকার রাজনৈতিক পরিস্থিতি এবং ইস্যু সম্পর্কে খোঁজ নেন নবীন। কোথায় কি কি কাজ হয়েছে বা হয়নি তা নিয়েও আলোচনা করেন।

      Nitin Nabin (1)

  • 04 Feb 2026 09:53 AM (IST)

    কোমর বাঁধছে বিরোধীরা

    • আমেরিকার সঙ্গে ভারতের শুল্ক চুক্তি নিয়ে গতকাল থেকেই সরগরম সংসদ। গতকাল আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, এপস্টিন ফাইল সহ একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
    • এই ইস্যুতে সব বিরোধী দল এককাট্টা অবস্থান নিয়েছে। স্বাভাবিকভাবেই এই অচলাবস্থার মধ্যে প্রধানমন্ত্রী কী বলেন নজর থাকবে সেদিকেই। Modi (5)

কলকাতা ও দিল্লি: সুপ্রিমকোর্টে যখন মমতা, তখন অন্যদিকে সংসদে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সূচক আলোচনার জবাবি বক্তৃতা করবেন তিনি। এর মধ্যেই আজ জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনার প্রক্রিয়া শুরু করবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা ছাড়াও আজ ডেরেক ও ব্রায়েন ও দোলা সেনের দায়ের করা মামলাও সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত। ২১ নম্বরে আছে ডেরেকের মামলা। জয় গোস্বামীর মামলা তালিকাভুক্ত হয়েছে ২৬ নম্বরে। প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে সব মামলার শুনানি একসঙ্গে হবে। থাকবেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলি।

Published On - Feb 04,2026 9:52 AM