AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta Highcourt on Metro: ‘অনেকের অসুবিধা হয়’, রাতের শেষ মেট্রোর সময় নিয়ে বিবেচনা করতে বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি

Kolkata Metro: শেষ মেট্রোর সময় বাড়ানো হোক। এই আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আকাশ শর্মা নামে এক ব্যক্তি। আজ সেই মামলাটির শুনানি চলছিল ডিভিশন বেঞ্চে। হাইকোর্টে আকাশ শর্মার বক্তব্য, "কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাত্রি সাড়ে দশটা নাগাদ শেষ মেট্রো ছাড়ে।

Calcutta Highcourt on Metro: 'অনেকের অসুবিধা হয়', রাতের শেষ মেট্রোর সময় নিয়ে বিবেচনা করতে বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি
শেষ মেট্রোর সময় বাড়ানো বিবেচনা করতে বলল হাইকোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 02, 2024 | 1:05 PM
Share

কলকাতা: শেষ মেট্রোর সময় বাড়ানো নিয়ে কলকাতা মেট্রো রেলকে বিবেচনা করতে বলল কলকাতা হাইকোর্ট। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়া রাত্রি সাড়ে দশটা নাগাদ। তারপর আর আর কোনও মেট্রো না থাকায় কার্যত অসুবিধায় পড়তে হয় নাগরিকদের। এই নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বললেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

শেষ মেট্রোর সময় বাড়ানো হোক। এই আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আকাশ শর্মা নামে এক ব্যক্তি। আজ সেই মামলাটির শুনানি চলছিল ডিভিশন বেঞ্চে। হাইকোর্টে আকাশ শর্মার বক্তব্য, “কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাত্রি সাড়ে দশটা নাগাদ শেষ মেট্রো ছাড়ে। যার জেরে অনেক যাত্রীর অসুবিধা হয়। বিশেষ করে বহু অফিস যাত্রী আছেন যাঁরা অফিসের কাজ শেষ করে রাত্রিবেলা বাড়ি ফেরেন। এমনকী হাইকোর্টের কর্মীরাও অসুবিধায় পড়েন।”

এরপর আজ ডিভিশন বেঞ্চ জানায়, অন্যান্য শহরে রাত ১১টা পর্যন্ত মেট্রো পাওয়া যায়। বিশাল সংখ্যক মানুষ কলকাতায় কাজ করেন। কিন্তু অনেকে এখানে থাকেন না। তাঁদের কথা ভেবে শেষ মেট্রোর সময় বাড়ানো যায় কি না তা বিবেচনা করে দেখতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। শেষ মেট্রো বাড়ানো নিয়ে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিলেন জনস্বার্থ মামলাকারীকে চার সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে হবে। বৃহস্পতিবার আদালত মামলাটির নিষ্পত্তি করে দেয়।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন