AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mukul Roy: মুকুলের বাড়িতে হঠাৎই অধীর চৌধুরী, ‘রায়বাবু’কে নিয়ে নতুন করে জল্পনা

Adhir Chowdhury: ব্যারাকপুরে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। কাঁচড়াপাড়ায় বাম-কংগ্রেস জোটের সভা সেরে সোজা মুকুল রায়ের বাড়িতে পৌঁছে যান অধীর। তাঁর সঙ্গে সাক্ষাৎ সেরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর বলেন, সৌজন্যমূলক এই সাক্ষাৎ। কোনও অসুবিধায় পড়লে বা দরকার হলে মুকুলের পাশে থাকবেনও বলেছেন অধীর। তবে হঠাৎ করে মুকুলের বাড়িতে অধীর-আগমন ঘিরে নানামহলে জোর গুঞ্জন তৈরি হয়েছে।

Mukul Roy: মুকুলের বাড়িতে হঠাৎই অধীর চৌধুরী, 'রায়বাবু'কে নিয়ে নতুন করে জল্পনা
মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ অধীর চৌধুরীর। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 16, 2024 | 10:46 PM
Share

ব্যারাকপুর: হঠাৎই ভরসন্ধ্যায় মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে হাজির প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর জানান, একেবারেই সৌজন্য সাক্ষাৎ। মুকুল রায় অসুস্থ। তাই তাঁর শরীরের খোঁজ নিতে এসেছেন তিনি। অধীর চৌধুরী বৃহস্পতিবার কাঁচড়াপাড়ায় বাম কংগ্রেস জোটের সভায় গিয়েছিলেন।

ব্য়ারাকপুরে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। কাঁচড়াপাড়ায় বাম-কংগ্রেস জোটের সভা সেরে সোজা মুকুল রায়ের বাড়িতে পৌঁছে যান অধীর। তাঁর সঙ্গে সাক্ষাৎ সেরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর বলেন, সৌজন্যমূলক এই সাক্ষাৎ। কোনও অসুবিধায় পড়লে বা দরকার হলে মুকুলের পাশে থাকবেনও বলেছেন অধীর। তবে হঠাৎ করে মুকুলের বাড়িতে অধীর-আগমন ঘিরে নানামহলে জোর গুঞ্জন তৈরি হয়েছে।

বিজেপি থেকে তৃণমূলে ফেরার পর রাজনীতির ময়দানে সেভাবে মুকুল রায়কে দেখা যায় না। তাঁর ছেলের দাবি, মুকুল রায় খুবই অসুস্থ। তাই ঘরেই থাকেন। তবে ভোটের আবহে অর্জুন সিং, পার্থ ভৌমিকরাও গিয়েছেন মুকুল-ভবনে। এদিন অধীর চৌধুরী বলেন, “কেমন আছে জিজ্ঞাসা করলাম। কোনও কথা হয়নি। চেনা জানা আছে তাই এলাম। দেখে দুর্বল লাগল, অসুস্থ মনে হল।”

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?