AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2021: ফিরছে পুরনো রীতি, শোভাবাজার রাজবাড়িতে সোনার গিনি দিয়েই সপ্তমী পুজো-প্রস্তুতি

Sobhabazar Rajbari: কলকাতা শহরের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই রাজবাড়ির পুজো। এবছর এই ঐতিহাসিক পুজো পা দিল ২৬৫তম বছরে। ষষ্ঠীতেই সমাপ্ত হয়েছে মায়ের সাজপর্ব।

Durga Puja 2021: ফিরছে পুরনো রীতি, শোভাবাজার রাজবাড়িতে সোনার গিনি দিয়েই সপ্তমী পুজো-প্রস্তুতি
শোভাবাজারে কলাবউস্নান, নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Oct 12, 2021 | 7:53 AM
Share

কলকাতা: প্রতাপ নেই। রাজশাসনও বিলুপ্ত। যা রয়েছে তা হল কেবল বনেদিয়ানা। যদিও, বিগত কয়েকবছরে তা ম্লান হতে বসেছিল। সেই পুরনো রীতিকেই এ বার ফিরিয়ে আনতে উদ্যোগী শোভাবাজার রাজবাড়ি। প্রায় তিন পুরুষ পেরিয়ে ফের রাজবাড়ির নহবখানায় বসল সানাই। জানা গিয়েছে সোনার গিনি দিয়েই হবে পুজো (Durga Puja)।

রাজবাড়ি সূত্রে জানা গিয়েছে, সোনার গিনি দিয়েই পুজো করা হবে এ বার। সপ্তমীর সকালে দেখা যায়, নহবতখানায় বসেছে সানাই। পূর্বের রীতি মেনে সানাই বাজিয়েই চলবে পুজো। সপ্তমীর ভোরে ১০৮ ঘড়া গঙ্গাজল গোলাপ জল সিদ্ধি মধু কেশর জল দিয়ে স্নান করানো হল কলাবউকে । পঞ্চপ্রদীপে সাড়া হল আরতি। রাজবাড়ির বংশধর দেবরাজ মিত্রের হাত ধরলেই ফিরল এই পুরনো রীতি।

প্রশ্ন ওঠে কেন এতদিন বন্ধ ছিল এই রীতি? কেনই বা আচমকা শুরু হল? এ প্রসঙ্গে, দেবরাজ মিত্র জানান, বেশ কয়েক পুরুষ কখনও অর্থনৈতিক কখনও অন্যান্য পারিবারিক জটিলতার কারণে এই পুরনো রীতিগুলি একরকম বাতিল করতে হয়েছিল। তবে, এ বছর নতুন করে সেই রীতিই ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কারণ, রাজবাড়ির পুরনো রীতিনীতির সঙ্গে পরিচিত হোক বর্তমান এমনটাই চান রাজপরিবারের সদস্যরা।

কলকাতা শহরের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই রাজবাড়ির পুজো। এবছর এই ঐতিহাসিক পুজো পা দিল ২৬৫তম বছরে। ষষ্ঠীতেই সমাপ্ত হয়েছে মায়ের সাজপর্ব। তবে, এ বাড়িতে দেবী মহিষাসুরমর্দিনী নন, বরং বাড়ির মেয়ে উমা রূপেই পূজিত হন। প্রতিবার যেমন দর্শকরা ঠাকুরদালান পর্যন্তু যেতে পারেন এই পুজোয়। গত বছর থেকে করোনার জেরে দর্শকদের প্রবেশের ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এবছর  লঘু করা হয়েছে নিষেধাজ্ঞা।

শোভাবাজার রাজ পরিবার দুটোভাগে বিভক্ত। বড় তরফ ও ছোট তরফ। দুই পরিবারের দুটি ভিন্ন ভিন্ন বাড়ি। দুটিতেই দুর্গাপুজো হয়। বড় তরফ মূলত শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণ দেবের দত্তক পুত্র গোপীমোহন দেবের বংশধরেরা। ছোট তরফ হল,  রাজা নবকৃষ্ণের নিজ পুত্র রাজকৃষ্ণ দেবের বংশধরেরা। রাজা নবকৃষ্ণ ১৭৫৭ সালে বড় তরফের বাড়িতেই প্রথম দুর্গাপুজোর সূচনা করেন। তবে পরবর্তীকালে তিনি ছোট তরফের বাড়িতেও পুজোর প্রচলন করেন। পরবর্তীকালে রাজকৃষ্ণ দেবের হাত ধরেই বংশপরম্পরায় চলে আসছে এই পুজো।

আরও পড়ুন: Durga Puja 2021: নবপত্রিকা স্নান দিয়ে শুরু সপ্তমীর ভোর, কোভিড বিধি মেনেই বেলুড় মঠে পালিত পুজো

আরও পড়ুন: Durga Puja 2021: চাঁদার জুলুমবাজি নেই, স্ট্রিট কনসার্টে প্রাপ্ত অর্থ দিয়েই পুজোর আয়োজন ‘উল্লাস বয়েজের’

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ