AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nimtala Ghat: ‘নিমতলা ঘাটে চাঁই ভেঙে পড়েছে, মায়ের ঘাটে মাটি সরছে’, তড়িঘড়ি বৈঠকে বসলেন মেয়র

Kolkata: উল্লেখ্য, পুজোর ঠিক পরপরই গঙ্গার ভাঙনে তলিয়ে যায় নিমতলা ঘাটের একাংশ। প্রকাশ্যে আসে সেই ভিডিয়োও। গঙ্গার গ্রাসে তলিয়ে যেতে পারে নিমতলা-বাগবাজার সহ একাধিক এলাকা। তৈরি হয় তেম আতঙ্ক।

Nimtala Ghat: 'নিমতলা ঘাটে চাঁই ভেঙে পড়েছে, মায়ের ঘাটে মাটি সরছে', তড়িঘড়ি বৈঠকে বসলেন মেয়র
বৈঠকে কী বললেন মেয়র?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 19, 2024 | 6:53 AM
Share

কলকাতা: কলকাতার গঙ্গা সংলগ্ন এলাকাগুলিতে ভাঙন দেখা গিয়েছে। যা নিয়ে চিন্তিত মেয়র ফিরহাদ হাকিম। আগেই তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে শ্যামাপ্রসাদ মুখার্জী ট্রাস্ট বা কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। সেই মতো বুধবার বৈঠকে বসেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন ববি হাকিম।

সাংবাদিক বৈঠকে কী জানালেন মেয়র?

ববি হাকিম বলেন, “কলকাতার কয়েক জায়গায় গঙ্গা ভাঙন হচ্ছে। নিমতলা ঘাটে চাঁই ভেঙে পড়েছে। মায়ের ঘাটের দিকে মাটি সরে যাচ্ছে। ঘাটগুলো ঝুলছে। এর জন্য পোর্ট ট্রাস্টের সঙ্গে আজ বৈঠক ছিল। ওরা রাজি হয়েছে। দ্রুত এই ঘাটগুলোর কাজ শুরু হবে। তার সঙ্গে হাওড়া ব্রিজ থেকে বাবুঘাটের দিকের সকল ঘাটগুলিতে সোল প্রটেকশনের মাধ্যমে রক্ষণাবেক্ষণের কাজ করে দেবে। সেক্ষেত্রে পোর্ট ট্রাস্ট আইআইটি খড়গপুরের কাছে টেন্ডার দিয়েছে। তাঁরা কাজ করবেন।”

উল্লেখ্য, পুজোর ঠিক পরপরই গঙ্গার ভাঙনে তলিয়ে যায় নিমতলা ঘাটের একাংশ। প্রকাশ্যে আসে সেই ভিডিয়োও। গঙ্গার গ্রাসে তলিয়ে যেতে পারে নিমতলা-বাগবাজার সহ একাধিক এলাকা। তৈরি হয় তেম আতঙ্ক। শুধু তাই নয়, এমনকী নিমতলা ঘাটে রবিঠাকুরের সমাধিক্ষেত্র ঘিরে বাড়ছে উদ্বেগ। সেটিও কার্যত বিপদসীমার মধ্যে। সেই সময়ই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, হাওড়ার দিকের গঙ্গায় ব্যাপক পলি জমায় বদল হয়েছে স্রোতের গতিপথ। তাঁর দাবি ছিল, গঙ্গার স্রোত এসে বারবার ধাক্কা দিচ্ছে কলকাতার দিকের পাড়গুলিতে। আর এর জেরে পাড় ভাঙয় বাড়ছে বিপদ। এরপরই মেয়র জানিয়েছিলেন বন্দর কর্তৃপক্ষর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেই মতোই বৈঠক করেছেন গতকাল।

Follow Us
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?