AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: কোথায় ঠান্ডা? হাওয়া অফিস বলছে ৭৩ বছরের উষ্ণতম অক্টোবরের সাক্ষী রাজধানী

Weather Update: এদিন দিনভর দক্ষিণবঙ্গের পাশাপাশি কিছু জেলায় হালকা বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে শনিবার জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশই থাকছে।

Weather Update: কোথায় ঠান্ডা? হাওয়া অফিস বলছে ৭৩ বছরের উষ্ণতম অক্টোবরের সাক্ষী রাজধানী
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 10:12 PM
Share

কলকাতা: অক্টোবর শেষ। কিন্তু, ঠান্ডার লেশমাত্র নেই দিল্লিতে। হাওয়া অফিসের তথ্য বলছে, ৭৩ বছরের উষ্ণতম অক্টোবর দিল্লিতে। এবার অক্টোবরে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রার গড় ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। এবার অক্টোবরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার গড় ২১.২ ডিগ্রি সেলসিয়াস। দুই তাপমাত্রার নিরিখেই ১৯৫১ সালের পর উষ্ণতম অক্টোবর রাজধানীতে। এদিকে কয়েকদিন আগে দানার দাপটে দেখেছে বাংলা। তুমুল বৃষ্টি হয়েছে কলকাতায়। তারপর থেকে পারা বেশ কিছুটা নিম্নমুখী। তবে ওঠা-নামা চলছেই। 

এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে বুধবার আবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৬৩ থেকে ৯৪ শতাংশের আশপাশে। বৃষ্টি হলেও তা খুবই সামান্য। ১.২ মিলিমিটার। 

এদিন দিনভর দক্ষিণবঙ্গের পাশাপাশি কিছু জেলায় হালকা বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে শনিবার জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশই থাকছে। হাওয়া অফিস বলছে, বৃষ্টির দাপট কমার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। কমে যাবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অনেক কমে যাবে। ১ নভেম্বর থেকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ধীরে ধীরে বাতাস শুষ্ক হতে থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে থাকবে। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?