AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

building collapsed in Entally: এন্টালিতে ভেঙে পড়ল পরিত্যক্ত কারখানা, মৃত ২

House collapsed in Entally: দুর্ঘটনার পরই ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজন ওই বিল্ডিংয়ের কেয়ার টেকার ছিলেন। তাঁদের বাড়ি তপসিয়ায়।

building collapsed in Entally: এন্টালিতে ভেঙে পড়ল পরিত্যক্ত কারখানা, মৃত ২
ভেঙে পড়ে বিল্ডিংয়ের একাংশ
| Edited By: | Updated on: Nov 18, 2024 | 12:22 AM
Share

কলকাতা: এন্টালিতে ভেঙে পড়ল একটি পরিত্যক্ত। মৃত্যু হয়েছে দুই জনের। মৃতদের নাম সাজিদুর রহমান ও মুজিবুর রহমান। তাঁরা সম্পর্কে দুই ভাই। ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

২৩ নম্বর কনভেন্ট রোডে পরিত্যক্ত কারখানাটি প্রায় ৪০ বছর ধরে বন্ধ। একটি সংস্থা পরিত্যক্ত কারখানাটি কিনেছে। এদিন রাতে কারখানার ভিতরে জোরে শব্দ শুনতে পান পরিত্যক্ত কারখানার কেয়ার টেকার সাজিদুর। কী হয়েছে, দেখার জন্য ভিতরে যান তিনি। সেইসময়ই হুড়মুড়িয়ে কারখানার একাংশ ভেঙে পড়ে। তখন ভিতরে দৌড়ে যান মুজিবুর। তাঁর উপর পরিত্যক্ত কারখানার ছাদের অংশ ভেঙে পড়ে। দু’জনে চাপা পড়েন।

দুর্ঘটনার পরই ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তাঁদের বাড়ি তপসিয়ায়। মৃতের স্ত্রী বলেন, “আমি গতকালই এখানে এসেছি। দুর্ঘটনার পর চিৎকার করে সবাইকে ডাকি।”

দুর্ঘটনার খবর পেয়েই এন্টালি পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই বিল্ডিংটি অনেক বছর ধরেই বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হবে বলে তিনি জানান।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?