AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে জামিন অয়ন শীলের, দেওয়া হল বেশ কিছু শর্ত

Recruitment Scam: ২০ মার্চ ২০২৩ এ নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। ১০ লক্ষ টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারপতি। তবে অয়ন শীলকে পাসপোর্ট জমা রাখতে হবে। মোবাইল নম্বর বদল করা যাবে না। তদন্তে সহযোগিতা করতে হবে।

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে জামিন অয়ন শীলের, দেওয়া হল বেশ কিছু শর্ত
অয়ন শীল (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 1:21 PM
Share

কলকাতা:  নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আরও এক জনের জামিন। এবার জামিন পেলেন অয়ন শীল। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন অয়ন শীল। পুরনিয়োগের ওএমআর শিট বানানোর বরাত পেত অয়ন শীলের সংস্থা। ইডি তদন্ত করতে গিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির যোগসাজশ পাওয়ার পর গ্রেফতার করেছিল অয়ন শীলকে। শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ।

২০ মার্চ ২০২৩ এ নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। ১০ লক্ষ টাকার ব্যAক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারপতি। তবে অয়ন শীলকে পাসপোর্ট জমা রাখতে হবে। মোবাইল নম্বর বদল করা যাবে না। তদন্তে সহযোগিতা করতে হবে।

তৎকালীন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার অয়নকে গ্রেফতার করেছিল ইডি। প্রাথমিক নিয়োগ মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তদন্তকারী সংস্থার অভিযোগ, অয়ন আট এজেন্টের মাধ্য়মে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা তুলেছিলেন। সেই টাকা গিয়েছিল সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। অয়ন শীল ইমেলের মাধ্যমে সন্তুকে সেই তালিকা পাঠাতেন। সেই তালিকা পৌঁছত কুন্তলের কাছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?