AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chitpur Road Accident: চিৎপুরে স্কুলে যাওয়ার পথে ধাক্কা মারল হলুদ ট্যাক্সি, ছিটকে পড়ে মৃত্যু বাবা ও চার বছরের মেয়ের

Chitpur Road Accident: মৃত অমিত সাউয়ের স্ত্রী জানিয়েছেন, এ দিন তাঁর জন্মদিন। আর সামনের মাসের বাইশ তারিখ মিশকার পাঁচ বছরে পা দেওয়ার কথা ছিল। তবে সবটা ছাড়খাড় হয়ে গেল। মৃতের আত্মীয় বলেন, "আমি বারাসতে থাকি। অমিতদার দুর্ঘটনার খবর শুনতে পেয়েই চলে এসেছি।

Chitpur Road Accident: চিৎপুরে স্কুলে যাওয়ার পথে ধাক্কা মারল হলুদ ট্যাক্সি, ছিটকে পড়ে মৃত্যু বাবা ও চার বছরের মেয়ের
চিৎপুরে মৃত্যু বাবা ও মেয়েরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 22, 2024 | 6:20 PM
Share

চিৎপুর: বেপরোয়া গাড়ি চলাচল। বিটি রোডের উপরে প্রাণ গেল বাবা ও চার বছরের মেয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। ঘটনাটি চিৎপুর থানার অন্তর্গত চুনীবাবুর বাজার এলাকার ঘটনা।

জানা গিয়েছে, এ দিন সকালে চার বছরের মিশকা সাউকে স্কুল ছাড়তে যাচ্ছিল অমিতকুমার সাউ। আচমকাই একটি হলুদ ট্যাক্সি চলে আসে সামনে। ধাক্কা মারে দু’জনকে। গাড়ির উপর ছিটকে পড়েন অমিত। দূরে ছিটকে পড়ে ছোট্ট মিশকা। দ্রুত তাদের উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাদের। ঘাতক ট্যাক্সিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে গাড়ির চালক।

মৃত অমিত সাউয়ের স্ত্রী জানিয়েছেন, এ দিন তাঁর জন্মদিন। আর সামনের মাসের বাইশ তারিখ মিশকার পাঁচ বছরে পা দেওয়ার কথা ছিল। তবে সবটা ছাড়খাড় হয়ে গেল। মৃতের আত্মীয় বলেন, “আমি বারাসতে থাকি। অমিতদার দুর্ঘটনার খবর শুনতে পেয়েই চলে এসেছি। গাড়ির চালকের সঙ্গে আমি কথা বলেছি। উনি বলছেন কুড়ি থেকে তিরিশ স্পিড ছিল। সেটা একদমই নয়। এমনভাবে মেরেছে যে হেডলাইট পুরো ঢুকে গিয়েছে। ছিটকে উপরে উঠে গিয়েছে। বলছে চোখ লেগে গিয়েছিল। ভুল করে মেরে দিয়েছি। এটার একটা বিহিত হওয়া দরকার। যার গেল তারই গেল।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন