AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sacked Teacher Protest: আরও ‘ঝাঁঝ’ বাড়াচ্ছেন চাকরিহারারা, এবার নিলেন বিরাট সিদ্ধান্ত

Sacked Teacher: দিল্লিতে কেন যাচ্ছেন এই সকল শিক্ষকরা? এক 'শিক্ষক' বলেন, "হাইকোর্ট-সুপ্রিম কোর্ট কেউ প্রমাণ করতে পারেনি আমরা অযোগ্য। তারপরও আমাদের চাকরিটা চলে গেল।"

Sacked Teacher Protest: আরও 'ঝাঁঝ' বাড়াচ্ছেন চাকরিহারারা, এবার নিলেন বিরাট সিদ্ধান্ত
দিল্লি যাচ্ছেন চাকরিপ্রার্থীরাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 14, 2025 | 6:14 PM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাসের পরও পথেই রয়েছেন চাকরিহারারা। নিজেদের দাবি-দাওয়া ক্রমাগত জানিয়ে যাচ্ছেন তাঁরা। এবার আন্দোলনের আরও ঝাঁঝ বাড়াতে চলেছেন তাঁরা। নিজেদের দাবি-দাওয়া এবার দিল্লিতে নিয়ে গেলেন চাকরিহারারা।

জানা যাচ্ছে, সোমবার ধর্মতলার Y চ্যানেল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। প্রায় ষাট জনের মতো চাকরিহারা শিক্ষক যাচ্ছেন রাজধানীর উদ্দেশ্যে। এ দিন একাংশ শিক্ষক যখন রওনা দিচ্ছেন দিল্লির দিকে। সেই সময় বাইরে থেকে আরও একাংশ শিক্ষক ‘we want justice’ স্লোগান দিচ্ছে। বুধবার যন্তর-মন্তরে পৌঁছবেন চাকরিহারারা।

দিল্লিতে কেন যাচ্ছেন এই সকল শিক্ষকরা? এক ‘শিক্ষক’ বলেন, “হাইকোর্ট-সুপ্রিম কোর্ট কেউ প্রমাণ করতে পারেনি আমরা অযোগ্য। তারপরও আমাদের চাকরিটা চলে গেল।” আরএ এক চাকরিহারা শিক্ষক বলেন, “লিস্ট দেওয়া হয়েছে কাদের টাকা ফেরত দিতে হবে। তাহলে যোগ্য-অযোগ্য বাছাই যখন সম্ভব তাহলে আমাদের চাকরি ফেরত দেওয়া হোক। এটাই আমাদের দাবি।” এ দিকে, বিক্ষোভকারীরা যখন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই সময় যোগ্য-অযোগ্য বাছাইয়ের ময়দানে নেমে পড়েছে শিক্ষা দফতর। সূত্রের খবর, SSC-এর ২০১৬ সালের নিয়োগ প্যানেলের ভিত্তিতে ‘অযোগ্য’ ও ‘চিহ্নিত নয়’ অর্থাৎ যোগ্য না অযোগ্য সে নিয়ে ধন্দ রয়েছে এমন চাকরিহারাদের জেলাভিত্তিক পৃথক তালিকা চেয়েছে বিকাশ ভবন।আগেও সারা রাজ্য়ের অযোগ্য ও চিহ্নিত নয় এমন শিক্ষকদের তালিকা শিক্ষা দফতরকে পাঠিয়েছিল SSC। এবার তার পাল্টাই জেলাওয়াড়ি তালিকা চাইল তারা।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ