West Bengal News Today Live: ভোলা ঘোষের দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক শুভেন্দু
Breaking News in Bengali Live Updates: ইতিমধ্যেই ২৯ লক্ষ ভোটারের নো ম্যাপিং বা ২০০২ এর সঙ্গে কোন লিঙ্ক পায়নি কমিশন। মঙ্গলবার CEO-র সঙ্গে বৈঠকের পর জানান রাহুল সিনহা। তা নিয়েও চাপানউতোর তুঙ্গে। এরইমধ্যে কোথাও শোকজ নোটিস গেল বিএলও-দের কাছে। কোথাও আবার আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল ভোটার কার্ড।

কলকাতা: বাংলায় পুরোদমে চলছে এসআইআরের কাজ। নির্বাচন কমিশন বলছে এখনও পর্যন্ত মোট ৫৭,০১,৫৪৮ ফর্ম আনকালেক্টেড রয়েছে। যার মধ্যে মৃতের সংখ্যা ২৪,০৮৫৭৪। অন্যদিকে রাজ্যে প্রায় এক কোটি ভোটারকে হিয়ারিং বা শুনানিতে ডাকতে পারে কমিশন। ইতিমধ্যেই ২৯ লক্ষ ভোটারের নো ম্যাপিং বা ২০০২ এর সঙ্গে কোন লিঙ্ক পায়নি কমিশন। মঙ্গলবার CEO-র সঙ্গে বৈঠকের পর জানান রাহুল সিনহা। তা নিয়েও চাপানউতোর তুঙ্গে। এরইমধ্যে কোথাও শোকজ নোটিস গেল বিএলও-দের কাছে। কোথাও আবার আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল ভোটার কার্ড।
LIVE NEWS & UPDATES
-
ছাব্বিশ নিয়ে আত্মবিশ্বাসী শাহ
- সংসদে রাজ্যের দিকে অনুপ্রবেশকারী তোষণের অভিযোগ তুললেন শাহ। পাশাপাশি, ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের’ স্বপ্ন খুব শীঘ্রই পূর্ণ হবে বলেই বার্তা দিলেন তিনি।
- তাঁর দাবি, ‘রাহুলের মতো অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করলে তৃণমূলেরও ওদের মতোই অবস্থা হবে। বিজেপি জয় ছিনিয়ে নেবে।’
বিস্তারিত পড়ুন: ‘অনুপ্রবেশকারী ঢুকছে…’, বাংলাকে কাঠগড়ায় দাঁড় করালেন শাহ! তৃণমূল বলল, ‘শরণার্থী…’
-
শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ
- ভোলা ঘোষের দুর্ঘটনা সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এটা শাহজাহান করিয়েছে। জেলে বসে করিয়েছে।”
- তিনি বলেন, “আজ ভোলা ঘোষের মৃত্যু হয়েছে, কাল ভোলা ঘোষের হবে।” কারণ শুভেন্দুর দাবি, জেলে বসে ফোন ব্যবহার করেন তৃণমূল নেতারা।
- শুভেন্দু বলেন, “জীবনকৃষ্ণ সাহা জেল থেকে ফোন করে কথা বলেন। তৃণমূল নেতারা জেলের ভিতরে ফোন ব্যবহার করে। যা খেতে ইচ্ছা হয়, তাই খায়। অনেক রাতে ডিনার নেয়।”
-
-
শাহজাহানের সাক্ষীর দুর্ঘটনার পরই বারবার নাম উঠছে মোসলেমের, কে তিনি?
শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন ভোলানাথ ঘোষ। ঘটনাস্থলেই মৃত্যু তাঁর ছোট ছেলে সত্যজিৎ ঘোষের। ভাইয়ের মৃত্যু পরই মুখ খুলেছেন ভোলার অপর ছেলে বিশ্বজিৎ ঘোষ। সামনে এনেছেন দু’টি নাম। একটি হল ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও অন্যটি হল সহ সভাপতি মোসলেম শেখ। অভিযোগ, এরা দু’জন শাহজাহানের অনুপস্থিতিতে সন্দেশখালিতে সন্ত্রাস চালাচ্ছেন।
বিস্তারিত পড়ুন: Sandeshkhali: শাহজাহানের সাক্ষীর দুর্ঘটনার পরই বারবার নাম উঠছে মোসলেমের, কে তিনি?
-
ঘাতক লরির ড্রাইভার কে?
শেখ শাহজাহানের বিরুদ্ধে বসিরহাট আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে সাক্ষী ভোলানাথ ঘোষ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর ছোট ছেলের সত্যজিৎ ঘোষের। এই ঘটনার পরই রাতারাতি খুনের অভিযোগ তুলেছেন ভোলার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। তিনি পরিষ্কার বলেছেন, জেল থেকেই শাহজাহান যোগাযোগ রেখেছেন ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও মসলিম শেখের সঙ্গে। তাঁরাই মিলে এই ঘটনা ঘটিয়েছে।
বিস্তারিত পড়ুন: Sandeshkhali: ঘাতক লরির ড্রাইভার কে? বললেন শাহজাহানের সাক্ষীর বড় ছেলে
-
শাহজাহানের বিরুদ্ধে কী এমন সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলা?
যাচ্ছিলেন বসিরহাট আদালতে। সঙ্গে ছিলেন ছেলে। সাক্ষ্য দিতেন সন্দেশখালির বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে। কিন্তু তার আগেই পথেই ধাক্কা মারল দশ চাকার ট্রাক। আর মুহূর্তে সব শেষ। মৃত্যু হল সাক্ষী ভোলা ঘোষের ছেলের। তবে কপাল জোড়ে প্রাণে বাঁচলেন তিনি। বিরোধীরা বিষয়টিকে মোটেও স্রেফ দুর্ঘটনা হিসাবে দেখছে না। বিজেপির পরিষ্কার বক্তব্য, পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করা হয়েছে তাঁকে। এরপরই রাজনীতির অন্দরে ঘুরছে একটাই প্রশ্ন, আজ আদালতে ভোলা শাহজাহানের বিরুদ্ধে কোন-কোন মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন?
বিস্তারিত পড়ুন: Seikh Sahajahan: কোর্টে যাওয়ার সময় মাঝ পথেই ধাক্কা ট্রাকের, শাহজাহানের বিরুদ্ধে কী এমন সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলা?
-
-
দুর্ঘটনার কবলে শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলার সাক্ষী
- দুর্ঘটনার কবলে শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলার সাক্ষী। আহত ভোলা ঘোষ। মৃত্যু ছেলে-সহ ড্রাইভারে। নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
- ভোলানাথ এক সময় শাহজাহানের সঙ্গী থাকলেও পরে তার সঙ্গে অনৈতিক কাজ নিয়ে বিরোধ হয়। শাহাজান বাড়ি ভাঙচুর করায় ভোলানাথের। অভিযোগ এমনটাই। শাহজাহান গ্রেফতার হওয়ার পর এলাকায় ফিরেছিলেন ভোলা।
-
মমতা-শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী দেবেন হুমায়ুন
- সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সেকুলার দল গড়বেন।
- সেক্ষেত্রে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, মিমের পাশাপাশি ‘ধর্মনিরপেক্ষ’ জাতীয় কংগ্রেস, আইএসএফের কথাও বললেন।
- বুধবার পাঁচ তারা হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেবেন তিনি।
- হুমায়ুনের দল ছাব্বিশের নির্বাচনে প্রার্থী দেবে ভবানীপুর- নন্দীগ্রামেও।

-
অভিষেকের প্রশ্নে বঞ্চনা স্বীকার কেন্দ্রের
- একশো দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য, মানল কেন্দ্র। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে সত্য সামনে আমল কেন্দ্র।
- কেন্দ্রের স্বীকারোক্তি বাংলা ছাড়া সব রাজ্যের বরাদ্দ মিটিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে এক টাকাও দেওয়া হয়নি বাংলাকে।
- এর আগেও অধিবেশনে একাধিকবার এই বিষয়টিই উত্থাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও এই বিষয়টিই উত্থাপন করেন তিনি।
- তিনি প্রশ্ন করেন, এখনও পর্যন্ত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে কত টাকা বাকি রয়েছে? পাশাপাশি কোন রাজ্যের ক্ষেত্রে কত টাকা বাকি রয়েছে, তার তালিকা দেওয়া হোক।
-
বিএলও-র বাড়িতে হামলা দুষ্কৃতীদের, কারণ ঘিরে প্রশ্ন
উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বিএলও-র বাড়িতে ইট ছোড়া হয়। দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত মানব চন্দ্র নামে ওই বিএলও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খড়দহ থানায় অভিযোগ দায়ের হয়েছে। নিরাপত্তা না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারি অন্য বিএলও-দের।
বিস্তারিত: এবার খড়দহে বিএলও-র বাড়িতে হামলা দুষ্কৃতীদের, খসড়া তালিকা প্রকাশের আগে বাড়ছে আতঙ্ক
-
কোথা থেকে এল এত ভোটার কার্ড?
- শান্তিপুর থানার উদয়পুরে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনার মাঝেই বস্তা থেকে প্রচুর ভোটার কার্ড উদ্ধার। চাঞ্চল্য এলাকায়। এর মধ্যে অনেক ভোটার কার্ড উত্তর ২৪ পরগনার বলে জানা যাচ্ছে।
- তৃণমূল বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সফরের আগে চাঞ্চল্য তৈরির চেষ্টা করছে বিজেপি।
- বিজেপি ফের সরব হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে। সুর চড়িয়েছে তৃণমূলের বিরুদ্ধে। বিস্তারিত পড়ুন- SIR-এর মাঝে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি ভোটার কার্ড, মমতার সফরের আগে শোরগোল নদিয়ায়
শোরগোল এলাকায়
-
ফের শোকজ ২ বিএলও
- গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য। তারপরেও বিএলও-র দায়িত্ব কাঁধে নিয়ে করে যাচ্ছিলেন কাজ। অভিযোগ জমা পড়তেই সরিয়ে দেয় কমিশন।
- নতুন যাঁকে দায়িত্ব দেওয়া হয় তার বিরুদ্ধেও কর্তব্য গাফলিতির অভিযোগ উঠেছে। ঘটনা বারুইপুর পূর্ব বিধানসভার হাড়দহ গ্রাম পঞ্চায়েতের ৯৪ নম্বর বুথের। বিস্তারিত পড়ুন- ফের তৃণমূল যোগ! বারুইপুরে শোকজ দুই বিএলও
নির্বাচন কমিশন
Published On - Dec 10,2025 10:34 AM
