AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Recruitment Exam: এসএসসি-তে আবেদন করতে গিয়ে নতুন বিড়ম্বনা, দফতরে ছুটে গেলেন অনেকেই

School Service Commission: সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর সেই পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।

SSC Recruitment Exam: এসএসসি-তে আবেদন করতে গিয়ে নতুন বিড়ম্বনা, দফতরে ছুটে গেলেন অনেকেই
আবেদনকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 01, 2025 | 6:12 PM
Share

কলকাতা: হাতে আর মাত্র সাত দিন। তারপরই এসএসসি-র নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। তার পরের সপ্তাহে হবে একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষা। তার আগে আজ, সোমবার ছিল সেই পরীক্ষায় আবেদনের শেষ দিন। কিন্তু এরই মধ্যে এক নতুন জটিলতায় পড়েছে একদল চাকরিহারা। যোগ্য হওয়া সত্ত্বেও তাঁরা আবেদন করতে পারছেন না বলে অভিযোগ।

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, নতুন নিয়োগের পরীক্ষায় যোগ্য চাকরিহারা শিক্ষকদের বয়সে ছাড় দিতে হবে। অর্থাৎ নির্ধারিত বয়স পেরিয়ে গেলেও যোগ্য শিক্ষকদের বসতে দিতে হবে পরীক্ষায়। কিন্তু সব ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ।

সোমবার দুপুরে স্কুল সার্ভিস কমিশনের দফতরে দেখা গেল, একাধিক আবেদনকারী হাজির হয়েছেন। তাঁদের অভিযোগ, তাঁরা নবম-দশমে চাকরি করতেন। এবার নতুন পরীক্ষায় একাদশ-দ্বাদশের ক্ষেত্রে আবেদন করতে চাইছেন তাঁরা। অনলাইনে আবেদন করতে গিয়েও ব্যর্থ হন। এদিন সব নথি নিয়ে তাঁরা এসএসসি-র দফতরে হাজির হন। কিন্তু সেখানেও কোনও সদুত্তর মেলেনি।

এক আবেদনকারী জানান, তাঁরা আর্জি জানিয়েছেন যে এসএসসি-র তরফে লিখে দিতে হবে, যে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব চিঠির কপি নিয়ে এদিন আবেদন করেছেন ওই যোগ্য প্রার্থীরা।

উল্লেখ্য, গত ২৯ অগস্ট তারিখের অর্ডারে বলা হয়েছে, দুটো ক্ষেত্রেই ছাড় পাবেন যোগ্য প্রার্থীরা।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর