AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘ক্ষমতা থাকলে বাড়ি থেকে সিবিআই তুলে নিয়ে যায় যেন’, কটাক্ষ অভিষেকের

Sandeshkhali: শনিবার সন্দেশখালির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও এই ভিডিয়োর সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি। তবে সেই ভিডিয়োতে যাকে দেখা যাচ্ছে তাঁকে সন্দেশখালি-২ বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে দাবি করা হয়েছে। তাঁকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালিতে যে ঘটনা সামনে এসেছে আর যা বাস্তব তা একেবারেই আলাদা ঘটনা।

Abhishek Banerjee: 'ক্ষমতা থাকলে বাড়ি থেকে সিবিআই তুলে নিয়ে যায় যেন', কটাক্ষ অভিষেকের
সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2024 | 9:00 PM
Share

কলকাতা: সন্দেশখালির ‘স্টিং অপারেশন’কে হাতিয়ার করে ময়দানে তৃণমূল। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে সরব বিজেপি। নদিয়া থেকে শুভেন্দু অধিকারী বলেন, “ভাইপো, আইপ্যাক এবং পোর্টালের একজন এটা করেছেন। গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই সিবিআইয়ের ডিরেক্টরকে ইমেলে অভিযোগ করেছেন।” অন্যদিকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ওর সিবিআইকে বলুন ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় যেন।”

শনিবার সন্দেশখালির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও এই ভিডিয়োর সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি। তবে সেই ভিডিয়োতে যাকে দেখা যাচ্ছে তাঁকে সন্দেশখালি-২ বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে দাবি করা হয়েছে। তাঁকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালিতে যে ঘটনা সামনে এসেছে আর যা বাস্তব তা একেবারেই আলাদা ঘটনা।

শুভেন্দু অধিকারী বলেন, “পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব।” পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। ওরা কীভাবে বাংলার মানুষ সিবিআইয়ের তল্পি বইতে বেঁচে আছে? পাঁচ বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছে। আমাকে দিল্লিতে ইডি ডেকেছে নিরাপত্তা ছাড়া গিয়েছি। সিবিআই ইডি কী করবে আমাকে জেলে ঢোকাবে? শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে ক্যামেরায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা