AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Natural Sunscreen: সানস্ক্রিন মাখার পাশাপাশি খান এই ৫ খাবার, কাঠফাটা রোদেও গায়ে ট্যান পড়বে না আর

Foods for Sun Protection: বাজারচলতি সানস্ক্রিনই শেষ কথা নয়। খাবার দিয়েও আপনি ত্বককে সূর্যালোক থেকে সুরক্ষিত রাখতে পারেন। যে সব খাবারে জলের পরিমাণ বেশি, সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগানিজ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেগুলোই ট্যান প্রতিরোধ করে। সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারেন এসব প্রাকৃতিক উপাদান।

Natural Sunscreen: সানস্ক্রিন মাখার পাশাপাশি খান এই ৫ খাবার, কাঠফাটা রোদেও গায়ে ট্যান পড়বে না আর
| Updated on: Apr 20, 2024 | 12:23 PM
Share

কাঠফাটা রোদ্দুরে সানস্ক্রিন ছাড়া এক পাও বাড়ির বাইরে রাখা উচিত নয়। এমনকি বাড়ির ভিতরে থাকলেও সকালে সানস্ক্রিন মাখা জরুরি। সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মির হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন অপরিহার্য। শুধু ট্যান নয়, স্কিন কেয়ারের ঝুঁকিও কমিয়ে দেয় সানস্ক্রিন। কিন্তু বাজারচলতি সানস্ক্রিনই শেষ কথা নয়। খাবার দিয়েও আপনি ত্বককে সূর্যালোক থেকে সুরক্ষিত রাখতে পারেন। যে সব খাবারে জলের পরিমাণ বেশি, সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগানিজ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেগুলোই ট্যান প্রতিরোধ করে। সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারেন এসব প্রাকৃতিক উপাদান।

লেবুর রস: লেবুর রসে ভিটামিন সি রয়েছে। ট্যানের উপর লেবুর রস মাখলে ত্বক উজ্জ্বল হয়। একইভাবে, লেবুর জল খেলেও ত্বক ভাল থাকে। গরমকে শরীর ও ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে লেবুর জল।

গ্রিন টি: দেহের অতিরিক্ত মেদ ঝরাতে অনেকেই গ্রিন টি পান করুন। গ্রিন টি ত্বকের জেল্লা বাড়াতেও উপযোগী। এই চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নানা উপায়ে উপকারিতা প্রদান করে। নিয়মিত গ্রিন টি খাওয়ার অভ্যাস ট্যানের হাত থেকেও সুরক্ষিত রাখে।

টমেটো: ট্যানের হাত থেকে মুক্তি দিতে পারে টমেটো। এই আনাজের মধ্যে এমন বেশ কিছু যৌগ রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। এছাড়া ত্বকের উপর টমেটোর রস মাখলেও ট্যান উঠে যায়। পাশাপাশি হাইপারপিগমেন্টেশনের সমস্যাও এড়ানো যায়।

ঘোল: এই গরমে টক দইয়ের তৈরি লস্যি বা ঘোল খেলে শরীর ঠান্ডা থাকবে। তার সঙ্গে ত্বকে ট্যান পড়ার সম্ভাবনাও কমবে। এই পানীয়ের মধ্যে ক্যালশিয়াম রয়েছে, যা আয়রন শোষণে সাহায্য করে। এর জেরে ত্বক সূর্যের ইউভি রশ্মির হাত থেকে সুরক্ষিত থাকে। এছাড়া ত্বককে বার্ধক্যের হাত থেকে বাঁচায় ঘোল বা লস্যি।

ডাবের জল: এই গরমে সুস্থ থাকতে গেলে ডাবের জলের সঙ্গে বন্ধুত্ব পাতাতে হবে। ত্বকের উপর ডাবের জল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। ডাবের জল পান করলে শরীর ও ত্বক হাইড্রেটেডও থাকে। রোজ ডাবের জল খান আর ত্বকের সমস্যা থেকে দূরে থাকুন।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের