AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chocolate Day: ভুল চকোলেটে বাড়তে পারে বিপদ! সঙ্গীকে উপহার দেওয়ার আগে থাকুন সতর্ক

কথায় আছে, যেকোনও শুভ শুরুর আগে মিষ্টিমুখ! তবে কি জানেন, এই স্বাদের চকোলেট শরীরের বিপদ ডেকে আনতে পারে? চকোলেট ডে-তে চকোলেট খাওয়ার আগে প্রেমিক-প্রেমিকাদের সঠিক পথ দেখালেন ডায়াটিশিয়ন

Chocolate Day: ভুল চকোলেটে বাড়তে পারে বিপদ! সঙ্গীকে উপহার দেওয়ার আগে থাকুন সতর্ক
| Updated on: Feb 09, 2025 | 3:33 PM
Share

রোজ ডে, প্রোপাজ ডে পেরিয়ে, প্রেম সপ্তাহে এবার চকোলেট ডে। সঙ্গীকে চকোলেট উপহার দিয়ে মিষ্টি প্রেমের গল্পের নতুন পর্বের শুরুওয়াত। কথায় আছে , যেকোনও শুভ শুরুর আগে মিষ্টিমুখ! তবে কি জানেন, এই স্বাদের চকোলেট শরীরের বিপদ ডেকে আনতে পারে? চকোলেট ডে-তে চকোলেট খাওয়ার আগে প্রেমিক-প্রেমিকাদের সঠিক পথ দেখালেন ডায়াটিশিয়ন সোমশ্রী চট্টোপাধ্যায়।

কোন চকোলেট খাবেন? কেন খাবেন?

প্রথমেই বলা রাখা দরকার ভারতীয় বাজারে মোট তিনরকমের চকোলেট পাওয়া যায়। ডার্ক চকোলেট, হোয়াইট চকোলেট ও মিল্ক চকোলেট। যদি উপকারিতার কথা বলতে হয়, তাহলে আমরা সাধারণত যে চকোলেট খেয়ে থাকি এবং মিল্ক চকোলেটে ক্যালারির পরিমাণ অনেকটা বেশি থাকে। যা কিনা শরীরে এনার্জি বাড়াতে কাজে লাগে। গুড ফ্য়াট থাকে, যা কিনা লাইকো প্রোটিনের মাত্রা বাড়াতে কাজে লাগে। এই চকোলেট মূলত, শিশুদের জন্য বেশি কার্যকরী। কেননা, শিশুদের বিকাশে খুব কার্যকরী।

এবার আসা যাক ডার্ক চকোলেটের কথায়। ডার্ক চকোলেট কিন্তু ওজন কমাতে খুব ভালো কাজ করে। যাঁরা ওজন কমানোর জন্য কঠিন ডায়েট মেনে চলেন, তাঁদের জন্য কিন্তু এই ডার্ক চকোলেট দারুণ কাজ করে। ডার্ক চকোলেটে রয়েছে ফ্ল্যাবোনয়েড নামের এক উপাদান। যা শরীরের ফ্যাটকে খুব দ্রুত গলাতে সাহায্য করে। সারাদিন কাজ করার পর আমরা যে ক্লানি অনুভব করি, তা দূর করে এনার্জি বাড়াতে দারুণ কাজ করে ডার্ক চকোলেট। ডার্ক চকোলেট এতটাই ভালো যে, সুগারের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরাও নিয়মিত খেতে পারেন। এমনকী, যাঁরা মনে করেন, মিষ্টি খেলে ওজন বাড়বে, তাঁরাও নিশ্চিন্তে খেতে পারেন ডার্ক চকোলেট। হার্টের জন্য কিন্তু দারুণ এই ডার্ক চকোলেট।

চকোলেট বাছাইয়ের আগে কী কী দেখা উচিত?

প্রথমেই দেখতে হবে, সেটা ডার্ক চকোলেট কিনা। দেখে নেব, সেটার মধ্যে যেন যথাযথ পরিমাণ ফ্ল্যাবোনয়েডস রয়েছে কিনা। ক্যালরি, ফ্যাটের পরিমাণ যথাযথ রয়েছে কিনা। আর নজরে রাখতে হবে সুগারের পরিমাণ যেন কম থাকে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?