AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Protest: হাদির মৃত্যুর রোষে জ্বলল বাংলাদেশের প্রথম আলো-ডেইলি স্টারের অফিস! নীরব দর্শক পুলিশ

Osman Hadi's Death: ওসমান হাদির মৃত্যুর খবর আসার পরই আগুন জ্বলতে থাকে বাংলাদেশে। প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রথম সারির সংবাদমাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। ভিতরেই আটকে পড়েন সংবাদকর্মীরা। প্রতিবাদের মুখে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ।

Bangladesh Protest: হাদির মৃত্যুর রোষে জ্বলল বাংলাদেশের প্রথম আলো-ডেইলি স্টারের অফিস! নীরব দর্শক পুলিশ
উত্তপ্ত বাংলাদেশ।Image Credit: X
| Updated on: Dec 19, 2025 | 10:16 AM
Share

ঢাকা: ওসমান হাদি(Osman Hadi)-র মৃত্যুতে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয় শুক্রবার। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের ঢাকার শাহবাগ সহ একাধিক জায়গায় বিক্ষোভ, অবস্থান কর্মসূচি শুরু হয়। বিক্ষিপ্ত জনতা ভাঙচুর শুরু করে।

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি। আসন্ন বাংলাদেশ নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসাবেও লড়তেন। প্রচারও করছিলেন, কিন্তু সেই লড়াই করা হল না। তার আগেই জীবনযুদ্ধে হার মেনে নিলেন হাদি। তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছেন।

আজ, শুক্রবার সিঙ্গাপুর থেকে দুপুর ৩টে ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ আনা হবে।সন্ধে ৬টায় বাংলাদেশে পৌঁছবে ওসমান হাদির মৃতদেহ। ঢাকায় শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

এদিকে, ওসমান হাদির মৃত্যুর খবর আসার পরই আগুন জ্বলতে থাকে বাংলাদেশে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রথম সারির সংবাদমাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। ভিতরেই আটকে পড়েন সংবাদকর্মীরা। প্রতিবাদের মুখে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ। শেষে দমকলকর্মীরা এসে আগুন নেভায় এবং ভিতরে আটকে থাকা কর্মীদের উদ্ধার করে।

শুধু সংবাদমাধ্যমের অফিসই নয়।  ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবর রহমানের বাড়ি, ছায়ানট সংস্কৃতি ভবনেও ভাঙচুর করে। আগুন লাগানোর চেষ্টা করা হয়। রাজশাহীতে আওয়ামী লিগের অফিসে আগুন লাগিয়ে দেয় উন্মুত্ত জনতার। বান্দারবনে আওয়ামী লিগের নেতা ও প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা চলে। চট্টগ্রাম, রাজশাহীতেও অশান্তি, হামলার খবর সামনে এসেছে। হামলার কারণে আজ, শুক্রবার প্রকাশ হবে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। অনলাইন ওয়েবসাইটও প্রায় বন্ধ।

ভারতের উপরও রোষ আছড়ে পড়েছে কট্টরপন্থীদের। গতকাল রাতেই ভারতীয় সহকারী-হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হয় অনেকে। হাইকমিশনের দিকে ইটপাটকেল ছোড়েন বলে স্থানীয় সূত্রে খবর।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?