AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Food: রাঁধতে লাগবে মাত্র ১৫ মিনিট! সপ্তমীর রাতে ভেটকিতেই হোক স্বাদের ভোলবদল

Durga Puja Food: পাতুরি বা ফিশ ফ্রাই নয় পাতে থাকুক নতুন স্বাদের গ্রিলড ভেটকি ইন লেমন বাটার সস। কী ভাবে রাঁধবেন? চিন্তা নেই বেশি ঝক্কি-ঝামেলা নেই একদম! রইল রেসিপি।

Durga Puja Food: রাঁধতে লাগবে মাত্র ১৫ মিনিট! সপ্তমীর রাতে ভেটকিতেই হোক স্বাদের ভোলবদল
Image Credit: LauriPatterson/E+/Getty Images
| Updated on: Sep 24, 2024 | 5:45 PM
Share

বাঙালির রসনা তৃপ্তিত করতে যেসব মাছেদের চাহিদা সবচেয়ে বেশি, তার মধ্যে প্রথম সারিতেই থাকে ইলিশ, চিংড়ি আর ভেটকি। তার মধ্যেও ইলিশ-চিংড়ি নিয়ে বাঙাল-ঘটির মধ্যে দর কষাকষি থাকলেও ভেটকিকে নিয়ে কিন্তু কোনও ঝগড়া নেই। তাই এই পুজোয় ঝামেলা সরিয়ে রেখে ভেটকির পদেই করুন কামাল। পাতুরি বা ফিশ ফ্রাই নয় পাতে থাকুক নতুন স্বাদের গ্রিলড ভেটকি ইন লেমন বাটার সস। কী ভাবে রাঁধবেন? চিন্তা নেই বেশি ঝক্কি-ঝামেলা নেই একদম! রইল রেসিপি।

উপকরণ –

মাছের জন্য

ভেটকি মাছের ফিলে – ২০০ গ্রাম

নুন-মরিচ – পরিমাণ মতো

লেবুর রস – ১ চা চামচ

রসুন – ২ কোয়া

পার্সলে কুচি – ২ গ্রাম

ইংলিশ মাস্টার্ড সস – ৫ গ্রাম

অলিভ অয়েল – ১০ মিলিলিটার

লেমন বাটার সসের জন্য

মাখন – ২০ মিলিলিটার

লেবুর রস – ১ চা চামচ

পার্সলে কুচি – ১/২ চা চামচ

নুন-মরিচ – স্বাদ মতো

প্রণালী –

ভেটকি মাছের ফিলেতে নুন, মরিচ, লেবুর রস, রসুন, পার্সলে, ইংলিশ মাস্টার্ড সস দিয়ে মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। এবার একটি পাত্র গরম করে তাতে অলিভ অয়েল দিয়ে দিন।

এবার মাছের ফিলেতে অলিভ অয়েল ব্রাশের সাহায্যে মাখিয়ে নিন। নিয়ে সেই মাছ ভেজে নিতে হবে। ৩ মিনিট ঢিমে আঁচে রেখে দু’পিঠ ঘুরিয়ে ফিরিয়ে ভাল করে ভেজে নিন। এবার একটি পাত্রে মাছ তুলে রেখে দিন।

সসের সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে এক মিনিট গরম করে নিন। তাহলেই দেখবেন তৈরি লেমন বাটার সস।

সেই উপর থেকে ছড়িয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলির উপরে। উপর থেকে পার্সলে কুঁচি সাজিয়ে গরম গরম পরিবেশন করুন গ্রিলড ভেটকি ইন লেমন বাটার সস।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?