AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lemon Hair Pack: একখানা লেবু দিয়ে নিন চুলের যত্ন, এই উপায় মানলে অন্যরা চোখ ফেরাতে পারবে না

Lemon in Hair Care: ত্বকের পাশাপাশি লেবু চুলের জন্যও বেশ ভাল। চুলের ধরন অনুযায়ী লেবু আলাদা ভাবে ব্যবহার করলে ভাল ফল মেলে।

Lemon Hair Pack: একখানা লেবু দিয়ে নিন চুলের যত্ন, এই উপায় মানলে অন্যরা চোখ ফেরাতে পারবে না
ঝরে পড়া চুলে লেবুর টনিক! একখানা লেবু দিয়ে নিন চুলের যত্নImage Credit: Canva
| Updated on: Aug 29, 2025 | 9:35 PM
Share

লেবু অত্যন্ত পুষ্টিকর এক ফল। এর মূল পুষ্টি উপাদান হল ভিটামিন সি। যা একখানা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, ফ্ল্যাভোনয়েড এবং কম পরিমাণে কার্বোহাইড্রেট ও জল। এই পুষ্টি উপাদানগুলো যে কোনও ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে, হজমে সহায়তা করে এবং শরীরে অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রভাব ফেলতে সাহায্য করে। ত্বকের পাশাপাশি লেবু চুলের জন্যও বেশ ভাল। চুলের ধরন অনুযায়ী লেবু আলাদা ভাবে ব্যবহার করলে ভাল ফল মেলে। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল।

চুলের ধরনভেদে লেবুর হেয়ার প্যাক —

১. শুষ্ক চুলে আর্দ্রতা বজায় রাখা ও চুল নরম করার জন্য যে হেয়ার প্যাক বানাবেন, তাতে লাগবে ২ চামচ নারকেল তেল, ১ চামচ অলিভ অয়েল, ১ চা চামচ লেবুর রস। এগুলো হালকা গরম করে স্ক্যাল্পে ও চুলে মাখুন। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. তৈলাক্ত চুলের অতিরিক্ত তেল ও চুলকানি কমানোর জন্য যে হেয়ার প্যাক বানাবেন, তাতে লাগবে ৩ চামচ টক দই, ১ চা চামচ লেবুর রস। এই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করুন।

৩. খুশকিযুক্ত চুলে খুশকি ও স্ক্যাল্পের মরা কোষ দূর করার জন্য যে হেয়ার প্যাক বানাবেন, তার জন্য লাগবে ২ চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ লেবুর রস। এই মিশ্রণটি স্ক্যাল্পে লাগিয়ে ২৫ মিনিট রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

৪. চুল পড়ার সমস্যা থাকলে গোড়া মজবুত করা ও নতুন চুল গজানোর জন্য যে হেয়ার প্যাক বানাবেন, তাতে লাগবে ৩ চামচ পেঁয়াজের রস, ১ চা চামচ লেবুর রস। এটি স্ক্যাল্পে লাগিয়ে ১৫ মিনিট পর শ্যাম্পু করুন।

৫. চুল উজ্জ্বল ও ঝলমলে করতে যে হেয়ার প্যাক বানাবেন, তার জন্য ১ মগ জলে আধা লেবুর রস মেশান। শেষবার চুল ধোয়ার সময় তা ব্যবহার করুন।

ব্যবহারের নিয়ম –

সপ্তাহে ১–২ বার ব্যবহার করলেই যথেষ্ট।

লেবু সবসময় অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।

সরাসরি লেবুর রস লাগিয়ে ভুল করেও রোদে যাবেন না।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত