AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Sharma: ২৮ বলে কেল্লাফতে! টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির আসনে যুগ্মস্থানে অভিষেক শর্মা

Syed Mushtaq Ali Trophy: চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে ঢুকে পড়েছেন পঞ্জাবের ছেলে অভিষেক শর্মা।

Abhishek Sharma: ২৮ বলে কেল্লাফতে! টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির আসনে যুগ্মস্থানে অভিষেক শর্মা
২৮ বলে কেল্লাফতে! টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির আসনে যুগ্মস্থানে অভিষেক শর্মাImage Credit: X
| Updated on: Dec 05, 2024 | 1:16 PM
Share

কলকাতা: বয়স তাঁর ২৪। মাঠে নামলেই প্রতি ম্যাচে সকলকে চমকে দিচ্ছেন তিনি। ভারতের জার্সিতে এ বছরই টি-২০ ডেবিউ হয়েছে তাঁর। আইপিএলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দ্যুতি ছড়ান। কথা হচ্ছে ভারতের তরুণ অলরাউন্ডার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) নিয়ে। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে ঢুকে পড়েছেন পঞ্জাবের ছেলে।

কয়েকদিন আগে ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন উর্ভিল প্যাটেল। ত্রিপুরার বিরুদ্ধে গুজরাটের উর্ভিল ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন। এ বার তাঁর সঙ্গে টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির আসনে বসলেন অভিষেক। মেঘালয়ের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন তিনি। বল হাতে প্রথমে ২ উইকেট ও পরে দ্রুততম সেঞ্চুরি করে ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অভিষেক।

মুস্তাক আলিতে যেন চলছে রেকর্ড দখলের লড়াই। উর্ভিল প্যাটেলের ২৮ বলে সেঞ্চুরির ঘোর কাটেনি। ২৭ নভেম্বর তিনি এই রেকর্ড গড়েছিলেন। তার মধ্যে ২৮ বলেই সেঞ্চুরি অভিষেক শর্মার। টি-২০-তে এস্টোনিয়ার সাহিল চৌহানের ২৭ বলে সেঞ্চুরির রেকর্ড অক্ষত। অভিষেক-উর্ভিলদের যা দাপট, তাতে অচিরেই সাহিলের রেকর্ড ভেঙে যাবে হয়তো।

মেঘালয়-পঞ্জাব ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৪২ রান তোলে মেঘালয়। ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পঞ্জাবের। অভিষেক সেঞ্চুরি হাঁকালেও অপর ওপেনার হরনুর সিং ব্যর্থ। ৭ বলে ৬ করেন তিনি। তিনে নেমে সলিল আরোরা ১ রান করেন। চারে নেমে শোহরাব করেন ১৫ বলে ২২ রান। রমনদীপ সিং ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন। চলতি মুস্তাক আলিতে ৭ ম্যাচ খেলে ৫টি জয় ও ২টি হারের পর পয়েন্ট টেবলের চারে পঞ্জাব। অভিষেকদের ঝুলিতে পয়েন্ট ২০।

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের