AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: কঠিন সময়েই চেনা যায় বন্ধু! কেন এমন কথা বললেন মহম্মদ সামি?

ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর আর বাইশ গজে ফেরা হয়নি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন, ফিটনেস টেস্ট দিয়েছেন, একাধিক চোট সারিয়ে তবেই ফেরার রাস্তা খুঁজে পেয়েছেন সামি। এই পরিস্থিতি কতটা কঠিন ছিল?

Mohammed Shami: কঠিন সময়েই চেনা যায় বন্ধু! কেন এমন কথা বললেন মহম্মদ সামি?
কঠিন সময়েই চেনা যায় বন্ধু! কেন এমন কথা বললেন মহম্মদ সামি?Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 22, 2025 | 3:20 PM
Share

কলকাতা: ৪০০ দিন! অন্ধকার থেকে আলোয় ফিরতে সময় লাগল মহম্মদ সামির। ‘সময় লাগল’ এখনই বলা যাবে না। বলতে হবে সন্ধের পর, যখন ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন বাংলার পেসার। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর আর বাইশ গজে ফেরা হয়নি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন, ফিটনেস টেস্ট দিয়েছেন, একাধিক চোট সারিয়ে তবেই ফেরার রাস্তা খুঁজে পেয়েছেন সামি। এই পরিস্থিতি কতটা কঠিন ছিল? প্রত্যাবর্তনের আগে নিজেই তুলে ধরলেন সামি।

কঠিন সময়েই বোঝা যায়, কে আপনার পাশে আছেন— বিসিসিআইকে স্পেশাল ইন্টারভিউ দিতে গিয়ে তুলে ধরেছেন সামি। তাঁর কথায়, ‘কঠিন সময়ে কে পাশে আছে, সেটা বোঝাই কিন্তু আসল পরীক্ষা। আমি মাঠে নতুন করে ফেরার আগে একটা লম্বা বছর অপেক্ষা করেছি, কঠিন পরিশ্রম করেছি। প্রথম প্রথম যখন দৌড়তাম, তখন ভয় হত। দারুণ ছন্দে থাকাকালীন চোট পাওয়া, এনসিএ-তে রিহ্যাব করা, তারপর ফিরে আসা যে কোনও প্লেয়ারের পক্ষেই কঠিন।’

চোটে কাটানো দিনগুলোতে ছেলেবেলাতে বাবা-মার শেখানো বেসিক জিনিসগুলোতেই ফোকাস করেছিলেন। সামি বলেছেন, ‘আমরা যখন ছোট থাকি, আমাদের বাবা-মা শেখায়, কী ভাবে হাঁটতে হবে। আমরা পড়ি, উঠি, আবার হাঁটার চেষ্টা করি। ওই হাঁটার খিদেটা কখনও নষ্ট হয় না। এটাই কিন্তু খেলার প্রাথমিক পাঠ। যদি তুমি চোট পাওয়া তোমাকে দেশ ও টিমের জন্য আবার ফিরতেই হবে।’

কঠিন সময়ে ফিরে আসার জন্য কী লাগে? আত্মবিশ্বাস! সামির কথায়, ‘ঘুড়ি ওড়াচ্ছি, বল করছি নাকি গাড়ি চালাচ্ছি, গুরুত্বপূর্ণ নয়। যদি কেউ মানসিক ভাবে শক্ত হয়, তা হলে ফারাক দেখা যাবে না। ১৫ বছর পরও কিন্তু আমি ঘুড়ি ওড়াতে পারি। যে কোনও কাজের জন্য আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। যখন তুমি রান করছ, উইকেট নিচ্ছ, তখন সবাই থাকবে তোমার পাশে। কিন্তু কঠিন সময়ে না পড়লে বোঝা যায় না, কে বা কারা তোমার পাশে আছে।’

Follow Us
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?