AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Duleep Trophy 2024: যেন ধোনিকে ছোঁয়া হল… ঋতুরাজকে প্রণাম ফ্যানের

Duleep Trophy, India C vs India D: দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ চলছে। বেঙ্গালুরুতে চলছে ভারত এ বনাম ভারত বি। অনন্তপুরে মুখোমুখি ভারত সি ও ডি দল। আর এই মাঠেই এমন মুহূর্ত। ভারত সি-দলের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি চেন্নাই সুপার কিংসেরও ক্যাপ্টেন।

Duleep Trophy 2024: যেন ধোনিকে ছোঁয়া হল... ঋতুরাজকে প্রণাম ফ্যানের
Image Credit: X, IPL
| Updated on: Sep 06, 2024 | 10:17 PM
Share

আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে এমন ঘটনা নতুন নয়। কড়া নিরাপত্তা থাকলেও সমর্থকদের অনেকেই কোনও না কোনও ভাবে প্রিয় খেলোয়াড়ের জন্য মাঠে ঢুকে পড়েন। মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে তো এমন বহুবার ঘটেছে। গত আইপিএলেও এমন ঘটনা দেখা গিয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এক ভক্ত মাঠে ঢুকে পড়েছিলেন। শুধু তাই নয়, ধোনির পা ছুঁয়ে প্রণাম করেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত মাঠে ঢুকে তাঁকে বের করার চেষ্টা করলেও ধোনি কাঁধে হাত দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন। সেই ভক্তের কথা শোনেন। তবে দলীপ ট্রফির ম্যাচে এমন দেখা যাবে, এটা যেন প্রত্যাশিত ছিল না।

দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ চলছে। বেঙ্গালুরুতে চলছে ভারত এ বনাম ভারত বি। অনন্তপুরে মুখোমুখি ভারত সি ও ডি দল। আর এই মাঠেই এমন মুহূর্ত। ভারত সি-দলের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি চেন্নাই সুপার কিংসেরও ক্যাপ্টেন। গত মরসুমেই ঋতুরাজকে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ দিন ধরেই ক্যাপ্টেন হিসেবে রেডি করছিলেন ঋতুরাজকে। তাঁকে প্রণাম করে যেন মাহির ছোঁয়া পেলেন এক ক্রিকেট ভক্ত।

ভারত সি বনাম ডি ম্যাচের দ্বিতীয় দিনের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এক ধোনি ভক্ত সেই ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে এক কিশোর মাঠে ঢুকে পড়েছেন। ঋতুরাজের পা ছুঁয়ে প্রণাম করেন, তাঁর সঙ্গে হাত মেলান। এই দৃশ্য যেন মহেন্দ্র সিং ধোনির মুহূর্তটাই মনে করায়।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়