AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir: বিসিসিআইকে বলছি গম্ভীরকে দূরে রাখো… অজি সফরের আগে বিস্ফোরণ প্রাক্তনীর

India Tour of Australia: দেশের এক প্রাক্তনী টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরের আগে গৌতম গম্ভীরকে নিয়ে বিস্ফোরণ ঘটালেন। বিসিসিআইকে ভারতের ওই প্রাক্তনী এও বলেছেন, যে গৌতম গম্ভীরকে প্রেস কনফারেন্স থেকে দূরে রাখা দরকার।

Gautam Gambhir: বিসিসিআইকে বলছি গম্ভীরকে দূরে রাখো... অজি সফরের আগে বিস্ফোরণ প্রাক্তনীর
Gautam Gambhir: বিসিসিআইকে বলছি গম্ভীরকে দূরে রাখো... অজি সফরের আগে বিস্ফোরণ প্রাক্তনীরImage Credit: PTI
| Updated on: Nov 11, 2024 | 3:06 PM
Share

কলকাতা: গৌতম গম্ভীর (Gautam Gambhir) স্পষ্ট কথার মানুষ। যে সময় তিনি টিম ইন্ডিয়ার (Team India) জার্সিতে খেলতেন, তা বহুবার দেখা গিয়েছে। এখন তিনি ভারতের হেড কোচ। দায়িত্ব বদলেছে, কিন্তু গৌতম বিন্দুমাত্র বদলাননি। এখনও তিনি কঠিন কথাও স্পষ্ট করেই বলেন। যে কারণে ক্রিকেট মহলে অনেকেই তাঁকে পছন্দ করেন না বলেই শোনা গিয়েছে। এ বার দেশের এক প্রাক্তনী টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরের আগে গম্ভীরকে নিয়ে বিস্ফোরণ ঘটালেন। বিসিসিআইকে ভারতের ওই প্রাক্তনী এও বলেছেন, যে গৌতম গম্ভীরকে প্রেস কনফারেন্স থেকে দূরে রাখা দরকার। কে আঙুল তুললেন গম্ভীরের দিকে? আর কী কী বললেন?

আসলে বর্ডার গাভাসকর ট্রফি খেলতে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে মুম্বইতে গৌতম গম্ভীর এক প্রেস কনফারেন্স করেছেন। সেটি দেখার পর ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর সোশ্যাল মিডিয়া সাইট এক্সে একটি বার্তা লেখেন। যেখানে লেখা ছিল, ‘গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স এই মাত্র দেখলাম। আমি বিসিসিআইকে বলব এই ধরনের দায়িত্ব থেকে ওকে দূরে রাখা বুদ্ধিমানের কাজ হতে পারে। ওকে পর্দার আড়ালে কাজ করতে দিলে ঠিক হবে। প্রেস কনফারেন্সের সময় অন্যদের সঙ্গে যোগাযোগ করার সময় ওর আচরণ সঠিক লাগল না। সঠিক শব্দও যেন ওর কাছে নেই। রোহিত ও অজিতেরই উচিত মিডিয়ার সামনে আসা।’

সম্প্রতি অস্ট্রেলিয়ান কিংবদন্তি বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রেস কনফারেন্সে গম্ভীরকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি রিপোর্টারকে ভ্রু কুঁচকে উত্তর দেন। ভারতীয় কোচ বলেন, ‘ভারতীয় ক্রিকেট নিয়ে রিকি পন্টিংয়ের এত ভাবনা কীসের? ওর তো উচিত অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে ভাবা। আমি কিন্তু বিরাট-রোহিতকে নিয়ে কোনওরকম দুশ্চিন্তা দেখছি না।’ গম্ভীরের এই অভিব্যক্তি হয়তো ভালো ভাবে নিচ্ছেন না সঞ্জয়। যে কারণে বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি।

Follow Us