AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir: পাননি পছন্দের ক্রিকেটার, BGT-তে ধাক্কা খেয়ে গুরু গম্ভীরের নিশানায় নির্বাচন কমিটি!

IND vs AUS, BGT: বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর রেগে লাল হেড কোচ গৌতম গম্ভীর। সিরিজের আর একটি ম্যাচ বাকি। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, চেতেশ্বর পূজারাকে এই সিরিজে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু তাঁর দাবি মানেনি নির্বাচন কমিটি। সত্যিই কি তাই?

Gautam Gambhir: পাননি পছন্দের ক্রিকেটার, BGT-তে ধাক্কা খেয়ে গুরু গম্ভীরের নিশানায় নির্বাচন কমিটি!
Gautam Gambhir: পাননি পছন্দের ক্রিকেটার, BGT-তে ধাক্কা খেয়ে গুরু গম্ভীরের নিশানায় নির্বাচন কমিটি!Image Credit: Getty Images
| Updated on: Jan 01, 2025 | 12:25 PM
Share

কলকাতা: মেলবোর্ন টেস্টের পর ভারতের ড্রেসিংরুমের পরিবেশ বদলে গিয়েছে। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর রেগে লাল হেড কোচ গৌতম গম্ভীর। সিরিজের আর একটি ম্যাচ বাকি। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, এ বারের বর্ডার গাভাসকর ট্রফির জন্য ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) চেয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু তাঁর দাবি মেনে নেয়নি নির্বাচন কমিটি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, মেলবোর্ন টেস্টে টিম ইন্ডিয়ার হারার পর মেজাজ হারিয়েছেন ভারতের হেড কোচ। প্লেয়ারদের কড়া বার্তাও দিয়েছেন গৌতি। এরই মাঝে জানা গিয়েছে ডনের দেশে এ বারের বর্ডার গাভাসকর ট্রফির জন্য ভারতীয় স্কোয়াডে চেতেশ্বর পূজারাকে চেয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু নির্বাচকরা এ বিষয়ে সবুজ সংকেত দেননি। পছন্দের ক্রিকেটার না পাওয়ায় গৌতম রেগে গিয়েছেন।

চেতেশ্বর পূজারা যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার। বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর অতীতের পারফরম্যান্সও ভালো। তাই গম্ভীর এ বারও তাঁকে চেয়েছিলেন। জানা গিয়েছে, নির্বাচকরা তাঁর সিদ্ধান্তকে আমল দেয়নি। ১০০টিরও বেশি টেস্ট ম্যাচ খেলা পূজারা দেশের হয়ে শেষ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিলেন। যেখানে ভারতের টপ অর্ডার এ বারের অস্ট্রেলিয়া সফরে চূড়ান্ত ব্যর্থ বলে প্রমাণিত হচ্ছে, সেখানে পূজারা অস্ট্রেলিয়ার মাটিতে ৪৭.২৮ গড়ে ১১ টি ম্যাচে ৯৯৩ রান করেছেন। তাই পারথ টেস্ট ভারত জেতার পরও পূজারাকে টিমে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু তাঁর দাবি মানেনি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?