AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ওই কথাই রইল… ফ্যানদের বিশেষ বার্তা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মার

T20 World Cup 2024: লক্ষ্মীবার সকাল সকাল ভারতে পৌঁছে যাবে মেন ইন ব্লু। তার আগে ভারতের ক্যাপ্টেন ফ্যানদের জন্য এক বিশেষ বার্তা দিয়েছেন। জানেন ঠিক কী বলেছেন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মা?

Rohit Sharma: ওই কথাই রইল... ফ্যানদের বিশেষ বার্তা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মার
Rohit Sharma: ওই কথাই রইল... ফ্যানদের বিশেষ বার্তা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মারImage Credit: X
| Updated on: Jul 03, 2024 | 10:30 PM
Share

কলকাতা: বিশ্বজয়ী ক্যাপ্টেন… রোহিত শর্মার (Rohit Sharma) বায়োডাটায় এ বার থেকে জ্বল জ্বল করবে এই লেখাটাও। গর্বে বুক চওড়া হয়ে যাচ্ছে তাঁর। বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জয় করে দেশে ফিরছেন বিরাট-রোহিতরা। লক্ষ্মীবার সকাল সকাল ভারতে পৌঁছে যাবে মেন ইন ব্লু। তার আগে ভারতের ক্যাপ্টেন ফ্যানদের জন্য এক বিশেষ বার্তা দিয়েছেন। ঠিক কী বলেছেন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মা?

বৃহস্পতিবার, ৪ জুলাই সকাল ৬টা নাগাদ টিম ইন্ডিয়ার বিশেষ চার্টার্ড ফ্লাইট দিল্লিতে পৌঁছবে। তারপর সারাদিন ভর রোহিতদের এক ঝাঁক কর্মসূচি রয়েছে (আগামিকাল টিম ইন্ডিয়ার দিনভর কী কর্মসূচি রয়েছে জানতে পড়ুন বিস্তারিত – চ্যাম্পিয়নদের জন্য দেশে মহা আয়োজন, জানুন রোহিতদের দিনভরের সূচি)।

টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় টিম দেশে ফিরলে নানা সূচি শেষ করে মুম্বইয়ে যাবে। এক হুড খোলা বাসে প্যারেড হবে। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা সোশ্যাল মিডিয়া সাইট X এ টিম ইন্ডিয়ার সকল অনুরাগীদের জন্য লিখেছেন, ‘ভারতের ফ্যানদের জন্য বলছি, আমরা বিশেষ মুহূর্ত তোমাদের সকলের সঙ্গে সেলিব্রেট করতে চাই। তাই এই জয় উপভোগ করতে এবং প্যারেডে যোগ দিতে সকলে ৪ জুলাই মেরিন ড্রাইভ ও ওয়াংখেড়েতে আসলে বিকেল ৫টা নাগাদ। ট্রফিটা বাড়ি আসছে।’

বিসিসিআই সেক্রেটারি জয় শাহও তাঁর সোশ্যাল মিডিয়া সাইট X এ এই প্যারেডের কথা জানিয়েছেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন, ‘সেভ দ্য ডেট।’ জানা গিয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে শুরু করে মেরিন ড্রাইভ অবধি (১ কিলোমিটার) হুড খোলা বাসে প্যারেড হবে।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?