AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir: গম্ভীর ভেঙে পড়ো না… টিমকে তাতাতে ড্রেসিংরুমে চক দে ডায়ালগ শাহরুখের

১৭ বছর পর আবার কবীর খান ফিরলেন ড্রেসিংরুমে। এ বার আর হকি কোচ হয়ে নয়, টিমের মালিক হিসেবে। প্রতিপক্ষকে ২৩৭ রানের লক্ষ্য দিয়েছিল টিম। সেঞ্চুরি করেছিলেন সুনীল নারিন নামের এক ক্রিকেটার। তাও পাল্টা সেঞ্চুরি করে নাইটদের মুঠো থেকে জস বাটলার ছিনিয়ে নিয়ে গেলেন ম্যাচ। এমন নিশ্চিত জেতা ম্যাচ হারের পর পুরো টিম যখন ভেঙে পড়েছে, তখন হাজির হলেন কবীর খান। ভেঙে পড়া টিমকে তাতালেন। আবার নাইটদের মনে ভরে দিলেন জেতার আগুন।

Gautam Gambhir: গম্ভীর ভেঙে পড়ো না... টিমকে তাতাতে ড্রেসিংরুমে চক দে ডায়ালগ শাহরুখের
গম্ভীর ভেঙে পড়ো না... টিমকে তাতাতে ড্রেসিংরুমে চক দে ডায়ালগ শাহরুখেরImage Credit: BCCI
| Edited By: | Updated on: Apr 17, 2024 | 12:13 PM
Share

কলকাতা: কবীর খানের সেই বিখ্যাত ডায়ালগ আজও ভেঙে পড়া যে কোনও মানুষকে তাতিয়ে দেয়। ‘চক দে’তে মেয়েদের হকি টিমকে তাতাতে কবীর বলেছিলেন, ‘সত্তর মিনিট আছে তোমাদের কাছে। বোধহয় তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তর মিনিট…!’ ১৭ বছর পর আবার কবীর খান ফিরলেন ড্রেসিংরুমে। এ বার আর হকি কোচ হয়ে নয়, টিমের মালিক হিসেবে। প্রতিপক্ষকে ২৩৭ রানের লক্ষ্য দিয়েছিল টিম। সেঞ্চুরি করেছিলেন সুনীল নারিন নামের এক ক্রিকেটার। তাও পাল্টা সেঞ্চুরি করে নাইটদের মুঠো থেকে জস বাটলার ছিনিয়ে নিয়ে গেলেন ম্যাচ। এমন নিশ্চিত জেতা ম্যাচ হারের পর পুরো টিম যখন ভেঙে পড়েছে, তখন হাজির হলেন কবীর খান। ভেঙে পড়া টিমকে তাতালেন। আবার নাইটদের মনে ভরে দিলেন জেতার আগুন।

মালিক হলেও শাহরুখ খান টিমম্যান। কলকাতা নাইট রাইডার্সের প্রতি ম্যাচে দেখা যাচ্ছে মাঠে। গ্যালারি থেকে তাতাচ্ছেন টিমকে। ম্যাচের ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। গৌতম গম্ভীরকে মেন্টর করে ট্রফি জেতার স্বপ্ন দেখছেন শাহরুখ। সেই তিনিই টিমকে হারতে দেখে ড্রেসিংরুমে পেপটক দিলেন টিমকে। কী বললেন কিং খান? কেকেআর যে ভিডিয়ো পোস্ট করেছে, তাতে তিনি বলেছেন, ‘জীবন হোক আর খেলা, এমন দিন থাকে, যখন আমাদের হারার কথা নয়। আবার এমন দিনও থাকে, যখন আমাদের জেতার কথা নয়। আজ আমাদের হারার কথা ছিল না। আমরা সত্যিই ভালো খেলেছি। তার জন্য় আমাদের গর্ব করতেই হবে। কেউ দুঃখ পেও না বা ভেঙে পড়ো না।’

কেকেআর ড্রেসিংরুমে শাহরুখের এই নাতিদীর্ঘ বক্তব্য মন ছুঁয়ে যাওয়ার মতো। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরালও হয়ে গিয়েছে। কিং খান বলেছেন, ‘আমরা অন্য সময় যে ভাবে ড্রেসিংরুমে আসি, আমরা যেমন তুঙ্গে থাকি, তেমনই যেন থাকতে পারি। আমাদের ভিতরে যে এনার্জি রয়েছে, সেটা ধরে রাখাই আসল। সবচেয়ে বড় কথা হল, মাঠে আমরা সর্বস্ব দিয়েছি। জিজি (গৌতম গম্ভীর) তুমি ভেঙে পড়ো না। আমরা ঠিক ফিরে আসব। আমিও রিঙ্কুর সঙ্গে এক মত, আজ ঈশ্বর ম্যাচের ফলাফল ঠিক করে রেখেছিলেন।’

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ