AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: রোহিতের নেতৃত্বের স্টাইলে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার

ICC MEN’S T20 WC 2024: নেতা হিসেবে বিশ্বক্রিকেটে আলাদা ছাপ ফেলেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই দেশের হয়ে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। এ বার নজরে ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ব্যাটিং পারফরম্যান্স দুর্দান্ত। তেমনই নেতৃত্ব। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

Rohit Sharma: রোহিতের নেতৃত্বের স্টাইলে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার
Image Credit: X
| Updated on: Jul 01, 2024 | 9:56 PM
Share

বছর খানেকের মধ্যে আইসিসির তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন। এই নিয়ে দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ২০০৭ সালে উদ্বোধনী সংস্করণের ফাইনালে পাকিস্তানকে হারিয়েই খেতাব জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই টিমের তরুণ সদস্য ছিলেন রোহিত। এ বার তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন ভারত। অধিনায়ক হিসেবে আইসিসি ট্রফি প্রথম জিতলেও এশিয়া কাপ একাধিক বার জিতেছেন। এ ছাড়া দ্বিপাক্ষিক সিরিজ তো রয়েইছে। তাঁর নেতৃত্বে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। রোহিতকে দেখে শেখার কথাও বলছেন।

নেতা হিসেবে বিশ্বক্রিকেটে আলাদা ছাপ ফেলেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই দেশের হয়ে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। এ বার নজরে ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ব্যাটিং পারফরম্যান্স দুর্দান্ত। তেমনই নেতৃত্ব। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে, গত বারের রানার্স পাকিস্তান এ বার সুপার এইটেও পৌঁছতে পারেনি। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছে। তার আগে আমেরিকার কাছে হেরেই বিপদে পড়েছিল পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বকে তুলোধনা করেছিলেন আফ্রিদি।

রোহিত শর্মার নেতৃত্বে মুগ্ধ শাহিদ আফ্রিদি বলেছেন, ‘একজন নেতার ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। তার শরীরীভাষা থেকেই টিমের পরিস্থিতি বোঝা যায়। নেতাকে উদাহরণ তৈরি করতে হয়। রোহিত শর্মা তেমনই একজন। সামনে থেকে নেতৃত্ব দেয়। রোহিতের খেলার ধরন, পারফরম্যান্স পরের দিকে নামা ব্যাটারদেরও আত্মবিশ্বাস জোগায়। ক্যাপ্টেন যদি আগ্রাসী ক্রিকেট খেলে, বাকিরা তাকে ফলো করবেই। ক্যাপ্টেন এমনই হওয়া উচিত।’ রোহিতকে দেখে অনেক শেখার আছে এমনটাও মনে করেন আফ্রিদি। তাঁর ইঙ্গিত যে বাবর আজমের দিকেই এ বিষয়ে সন্দেহ নেই। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টেস্ট ক্রিকেটের মতো ব্যাটিং করেছেন বাবর।

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?