
কলকাতা: বিশ্বকাপ ফাইনালের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বার্বাডোজে আজ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) মহারণ। মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। কাপ জয়ের শেষ লড়াইয়ে ভারতের পিছু ছাড়ছেন না এক ব্যক্তি। যিনি টিম ইন্ডিয়ার জন্য একাধিক আইসিসি ইভেন্টে ‘অপয়া’ প্রমাণিত হয়েছেন। কথা হচ্ছে আম্পায়ার রিচার্ড কেটেলবরোকে (Richard Kettleborough) নিয়ে। বিশ্বমঞ্চে মোট ৭ বার রিচার্ড কেটেলবরো গাঁট পেরোতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। এ বার ভারত ও বিশ্বকাপ ট্রফি মাঝে ফের কাঁটা সেই আনলাকি কেটেলবরো।
এ বারের টি-২০ বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড কেটেলবরো। কিন্তু তাও একটু স্বস্তি রয়েছে ভারতের। কারণ এ বার টেলিভিশন আম্পায়ার হিসেবে আইসিসি তাঁর নাম ঘোষণা করেছে। অর্থাৎ তিনি ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকার ফাইনালে অন ফিল্ড আম্পায়ারিং করবেন না। থাকছেন থার্ড আম্পায়ার হিসেবে।
এক ঝলকে দেখে নিন সেই সব ম্যাচ, যে গুলিতে আম্পায়ারিং করেছিলেন রিচার্ড কেটেলবরো, আর হেরেছিল টিম ইন্ডিয়া —