AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal FC: শেষ ম্যাচে কোল ইন্ডিয়াকে গোলের মালা, তবুও কলকাতা লিগ জিতল না ইস্টবেঙ্গল!

Calcutta Football League: ঘরের মাঠে ৭-০ গোলে জিতেও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে পারল না লাল-হলুদ। কারণ তাদের থেকে পয়েন্টে এগিয়ে থাকা মোহনবাগান তাদের বিপক্ষের দল মহমেডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। এর ফলে ৮ বছর পর কলকাতা লিগ জিতল সবুজ-মেরুন।

East Bengal FC: শেষ ম্যাচে কোল ইন্ডিয়াকে গোলের মালা, তবুও কলকাতা লিগ জিতল না ইস্টবেঙ্গল!
ইস্টবেঙ্গল এফসিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 19, 2026 | 7:01 PM
Share

ইস্টবেঙ্গল – : কোল ইন্ডিয়া – ০ 

কলকাতা: কলকাতা লিগ পেতে গেলে আজ বড় ব্যবধানে জিততে হত ইস্টবেঙ্গলকে। বিপক্ষে থাকা কোল ইন্ডিয়াকে গোলের মালা পড়াল ইস্টবেঙ্গল। তবুও, কলকাতা লিগ পেল না ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে ৭-০ গোলে জিতেও কোন দলের ভাগ্য থেকে কেড়ে নেওয়া হয়েছে কোনও টুর্নামেন্টের ট্রফি? খুব একটা লম্বা তালিকা নয় আশা করি। কিন্তু আজ যে দুরন্ত একটা দিন দেখলেন বঙ্গীয় ক্রীড়াপ্রেমীরা, তা বলাই বাহুল্য। একই সঙ্গে ৬ দলের ম্যাচ। এর মধ্যে ৫ দল খেতাবের দোরগোড়ায়।

ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই গোল বন্যা বইয়ে দিতে শুরু করে ইস্টবেঙ্গল। ২ মিনিটের মাথায় গোল পান মহম্মদ বিলাল। ১০ মিনিটের মধ্যে আকাশ হেমব্রমের ক্রস থেকে হেডে ২-০ করেন বিজয়। প্রথমার্ধে কোল ইন্ডিয়ার গোলকিপার গোটা চারেক নিশ্চিত সুযোগ না বাঁচালে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যেত লাল-হলুদ। ইস্টবেঙ্গলের তুলনায় খুব একটা আক্রমণ করতে পারেনি কোল ইন্ডিয়া। দ্বিতীয়ার্ধের শুরু হয় গোল ঝড়। ৫৩ মিনিটে গোলকিপারকে পরাস্ত করে ৩-০ করেন আকাশ। এর মিনিট সাতেকের মধ্যেই গোল করেন বিজয়। ৬৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করতে ভুল করেননি তন্ময় দাস। ৫-০ এগিয়ে যায় লাল-হলুদ। ৯০+৯ মিনিটে উত্তম-বিলালের যুগলবন্দিতে ষষ্ঠ গোল পায় ইস্টবেঙ্গল। এর পরের মিনিটেই আবার গোল আকাশের। ৭-০ গোলে জিতল ইস্টবেঙ্গল।

তবুও, দুর্ভাগ্য। ঘরের মাঠে ৭-০ গোলে জিতেও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে পারল না লাল-হলুদ। কারণ তাদের থেকে পয়েন্টে এগিয়ে থাকা মোহনবাগান তাদের বিপক্ষের দল মহমেডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। এর ফলে ৮ বছর পর কলকাতা লিগ জিতল সবুজ-মেরুন। তবে ঘরের মাঠে লাল-হলুদকে যেভাবে লড়তে দেখা গেল, তারপরেও ট্রফি না পেয়ে দুঃখই সঙ্গী ইস্টবেঙ্গলের।

Follow Us