AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 2: বিজেপির বুথ এজেন্টকে বাঁশপেটা, হাতে-পিঠে জমাট বাঁধল রক্ত

ইতিমধ্যেই বিজেপির (BJP) তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

West Bengal Assembly Election 2021 Phase 2: বিজেপির বুথ এজেন্টকে বাঁশপেটা, হাতে-পিঠে জমাট বাঁধল রক্ত
এভাবেই আঘাত করা হয়েছে বিজেপির পোলিং এজেন্টকে।
| Updated on: Apr 01, 2021 | 7:26 PM
Share

বাঁকুড়া: বিজেপির (BJP) বুথ এজেন্টের উপর হামলার অভিযোগ। উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সোনামুখী বিধানসভার ৭৩ নম্বর বুথে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসকদল।

অভিযোগ, এদিন ভোট চলাকালীন সোনামুখী বিধানসভার ৭৩ নম্বর বুথের বিজেপি এজেন্ট জগন্নাথ সুকে ব্যাপক মারধর করা হয়। সোনামুখী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর বাজারের বৈষ্ণবপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই বুথ ছিল।

আক্রান্ত বিজেপির বুথ এজেন্ট জগন্নাথ সু বলেন, “দুপুরে আমি বুথের বাইরে বেরিয়েছিলাম। সেই সময় তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী আমাকে ঘিরে ধরে আক্রমণ করে। আমাকে বাঁশ দিয়ে মারে। আমার পকেট থেকে রুপোর হার, পয়সাও নিয়ে পালিয়ে যায়।”

আরও পড়ুন: সংখ্যালঘু অধ্যুষিত ওসমানচকের তিন যুবককে ‘আটক’ কেন্দ্রীয় বাহিনীর! মমতার কাছে নালিশ স্থানীয়দের

সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি জানান, তাঁরা গোটা বিষয়টি সোনামুখী থানায় জানিয়েছেন। জগন্নাথ সুকে বাঁশ দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ তাঁর। পিঠে ও মাথায় আঘাত লাগে। যদিও সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় ঘটনার কথা অস্বীকার করেন। তাঁর দাবি, বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!