AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barasat: পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার এবার বিজেপি নেতা

Barasat: সূত্রের খবর,  জ্যোতির্ময় নামে ওই অনুপ্রবেশকারীকে পুলিশি হেফাজতের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে ইন্দ্রজিৎ দে নামক এক ব্যক্তির নাম। পুলিশ জেরায় জানতে পেরেছে, যিনি জ্যোতির্ময়কে ভারতে আসার পর পরিচয়পত্র-সহ পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন।

Barasat: পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার এবার বিজেপি নেতা
সুকান্ত মজুমদারের সঙ্গে ধৃৃত বিজেপি নেতার ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 19, 2025 | 8:58 PM
Share

বারাসত: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার এবার বারাসাতের বিজেপি নেতা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইন্দ্রজিৎ দে। শুক্রবার বারাসাত নবপল্লি এলাকা থেকে গ্রেফতার হয় জ্যোতির্ময় দে।

সূত্রের খবর,  জ্যোতির্ময় নামে ওই অনুপ্রবেশকারীকে পুলিশি হেফাজতের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে ইন্দ্রজিৎ দে নামক এক ব্যক্তির নাম। পুলিশ জেরায় জানতে পেরেছে, যিনি জ্যোতির্ময়কে ভারতে আসার পর পরিচয়পত্র-সহ পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন। আর তার হদিশ পেতেই বারাসাত তরুণ সংঘ থেকে বারাসত থানার পুলিশ গ্রেফতার করে জ্যোতির্ময় দেকে।

সূত্রের খবর এই জ্যোতির্ময় দের সঙ্গে সমীর দাসের ঘনিষ্ঠতা ছিল এবং যার জেরে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভারতীয় ভোটার আধার প্যান কার্ডের মতন যাবতীয় পরিচয় পত্র বেআইনিভাবে তৈরি করে দিতে এই ইন্দ্রজিৎ দে। রবিবার বারাসাত আদালতে বিচারপতি ইন্দ্রজিৎ দের ৩ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত এই ইন্দ্রজিৎ দে বিগত পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে বারাসাত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন। এর আগে জাল পাসপোর্টকাণ্ডে পুলিশের জালে ধরা পড়েছে প্রাক্তন পুলিশ কর্তাই। তাঁকেও জেরা করে উঠে এসেছে একাধিক তথ্য। নীচু তলার কর্মীদেরও তিনি এই কাজে ব্যবহার করতে বলে জানা গিয়েছে। এতদিন পাসপোর্ট কাণ্ড নিয়ে শাসকদলকেই কটাক্ষ করছিল বিজেপি। কিন্তু এদিনের গ্রেফতারির পর বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত