AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Awas Yojana: ‘কোনও কর্মী টাকা চাইলে দেবেন না’, মাইক হাতে রাস্তায় নেমেছে তৃণমূল

Awas Yojana: উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়, হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবুর আলী, গ্রাম পঞ্চায়েত সদস্য সেখ হেরাসতুল্লাহ সহ অন্যান্য কর্মীরা।

Awas Yojana: 'কোনও কর্মী টাকা চাইলে দেবেন না', মাইক হাতে রাস্তায় নেমেছে তৃণমূল
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 1:42 PM
Share

নয়া দিল্লি: দুর্নীতি বন্ধ করতে বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় স্তরেও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন তিনি। আর এবার অভিনব পন্থা নিল তৃণমূল। হাতে মাইক নিয়ে রাস্তায় বেরিয়ে চলছে দুর্নীতি বিরোধী প্রচার।

আবাস যোজনার বাড়ির টাকা দেওয়ার জন্য কোনও দালাল, কোনও কর্মী বা কোনও অফিসার কাটমানি চাইলে তাহলে তাঁদের ফাঁদে যাতে না পড়েন, সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে। আর এমন কিছু ঘটলে সরাসরি তৃণমূল পঞ্চায়েত কার্যালয়ে জানাতে হবে বলেও প্রচার করা হচ্ছে।

বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই প্রচার চালাচ্ছেন। তাঁরা হেতমপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে মাইকে করে প্রচার করেন। তাঁরা জানান, এরকম যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

এদিন উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়, হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবুর আলী, গ্রাম পঞ্চায়েত সদস্য সেখ হেরাসতুল্লাহ সহ অন্যান্য কর্মীরা।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!