AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Joining: ‘মহিলাদের সম্মান নেই’, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তোপ নেত্রীর

রুবিনা ছাড়াও আরও পাঁচ তৃণমূল নেতা এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুবিনা দিদি দাবি করেছেন, আগামী দিনে আরও অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। শহরে মিটিং মিছিলে সবই দেখতে পাওয়া যাবে।

BJP Joining: ‘মহিলাদের সম্মান নেই’, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তোপ নেত্রীর
বিজেপিতে যোগ রুবিনা বিবিরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 11:07 AM
Share

সিউড়ি: তৃণমূলে মহিলাদের সম্মান নেই! ভোটের টিকিট টাকার বিনিময়ে অন্যকে দিয়ে দেওয়া হয়। এ রকম একাধিক অভিযোগ তুলে তৃণমূল থেকে রবিবার বিজেপিতে যোগ দিলেন রুবিনা বিবি। রুবিনা বিবি গত পুরসভা নির্বাচনে দুবরাজপুর পুরসভায় নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু পুর নির্বাচনে হারের পর তিনি অভিযোগ তোলেন, ইভিএম বদলে দিয়ে তাঁকে হারিয়ে দিয়েছে পুলিশ। এর পাশাপাশি একাধিক অভিযোগ তুলে তৃণমূল ছেড়েছেন তিনি। তার পর রবিবার বীরভূম জেলা কার্যালয়ে ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে যোগ দেন। রুবিনা ছাড়াও আরও পাঁচ তৃণমূল নেতা এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুবিনা দিদি দাবি করেছেন, আগামী দিনে আরও অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। শহরে মিটিং মিছিলে সবই দেখতে পাওয়া যাবে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর রুবিনা বিবি বলেছেন, “অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে তৃণমূলের হয়ে কাজ করেছিলাম। গত পুরসভা নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডে আমার নামে টিকিট ছিল। কিন্তু শেষ দিনে তা অন্য এক মহিলাকে দিয়ে দেওয়া হয়। যাঁর সঙ্গে দলের তেমন সম্পর্ক নেই। এর পর আমি নির্দল হয়ে লড়েছিলাম। কারচুপ করে আমাকে হারানো হয়। তৃণমূলের হয়ে অনেক খেটেছি। এখানে কোনও দাম নেই। মহিলাদেরও নাম নেই। তাই তৃণমূলে থাকতে চাই না। বিজেপিতে যোগ দিলাম।”

এই যোগদানের প্রসঙ্গে বিজেপি নেতা ধ্রুব সাহা বলেছেন, “রুবিনা বিবি আজ আমাদের দলে যোগ দিলেন। দুবরাজপুর পুরসভায় রুবিনা বিবি নির্দল হয়ে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছিল। নৈতিক জয় হয়েছিল তাঁর। কিন্তু প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়ে তাঁকে হারানো হয়েছে। রুবিনা বিবি-সহ পাঁচ জন নেতা যোগ দিয়েছেন।” এ বিষয়ে সিউড়ি শহরের তৃণমূল কংগ্রেসের শহর-সভাপতি আব্দুল শফি জানিয়েছেন, সমস্ত অভিযোগ মিথ্যা। কোনরকম কোন জোর করা হয়নি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন, শুধুমাত্র রাজনৈতিক কারণে এই কথা বলছেন উনি।

Follow Us
দেখুন কীভাবে পুলিশের গাড়িতে তোলা হল প্রাক্তন মন্ত্রী
দেখুন কীভাবে পুলিশের গাড়িতে তোলা হল প্রাক্তন মন্ত্রী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?