AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooch Behar: মামার বাড়ি এসে আর ফেরা হল না বাড়ি, ঘুরতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি ৩ শিশুর

Cooch Behar: একজনকে দ্রুত মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। নদীর ঘাট থেকে মৃত দুই শিশুকে উদ্ধার করা হয়।

Cooch Behar: মামার বাড়ি এসে আর ফেরা হল না বাড়ি, ঘুরতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি ৩ শিশুর
শোকের ছায়া এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 19, 2024 | 6:23 PM
Share

মাথাভাঙা: মামার বাড়িতে ঘুরতে এসে আর ফেরা হল না বাড়ি। মামার ছেলের সঙ্গে ঝিনুক কুড়াতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু তিনজনের। এদিন মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তিন বাচ্চা এদিন জোরপাটকি হাসানের ঘাট এলাকায় ধরলা নদীতে ঝিনুক কুড়াচ্ছিল। তখনই আচমকা তিনজন পা পিছলে জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে। কিন্তু, ততক্ষণে মৃত্যুর কোলে ঢোলে পড়েছে দু’জন। 

একজনকে দ্রুত মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। নদীর ঘাট থেকে মৃত দুই শিশুকে উদ্ধার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। 

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গজেন দাস বলেন, “দলে একটা মেয়ে দু’টো ছেলে ছিল। খবর পেয়েই আমরা দ্রুত ছুটে আসি। ওদের তিনজনকে একসঙ্গেই আমরা উদ্ধার করি। কিন্তু, উদ্ধার করার পর দেখা যায় আর কেউ বেঁচে নেই। যদিও একজনকে হাসপাতালে পাঠানো হয়েছিল একজনকে। কিন্তু, ডাক্তাররা তাকেও মৃত বলে ঘোষণা করে দেন।” আর এক স্থানীয় বাসিন্দা আবু আল কাসেম বলেন, “নদীতে নেমেছিল। কিন্তু, কিছুদূর যেতেই ওরা তলিয়ে যায়। ওদের সঙ্গে বড় কেউ ছিল না। একজন তলিয়ে যেতেই বাকিরা তাকে বাঁচাতে যায়। কিন্তু, বাকিরাও তলিয়ে যায়। খুবই মর্মান্তিক ঘটনা। শেষ পর্যন্ত তো কাউকেই বাঁচানো গেল না।” 

Follow Us
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?