AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে, ডানকুনি টোল প্লাজায় উত্তেজনা

Hooghly: তৃণমূল শ্রমিক সংগঠনের সহ-সম্পাদক নিতাই দে বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নাকি কর্মীদের কাজ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে। সংগঠনের তহবিলের টাকা নয়ছয় করে মুনাফা লুটছেন।

Hooghly: কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে, ডানকুনি টোল প্লাজায় উত্তেজনা
ডানকুনি টোল প্লাজায় অশান্তিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 28, 2024 | 1:28 PM
Share

হুগলি:  তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ডানকুনি টোল প্লাজায় বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের। এমনকি দুই নেতার অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা। টোল প্লাজার গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে জেলার এক বিধায়কের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

প্রসঙ্গত, ডানকুনি টোল প্লাজা কাদের দখলে থাকবে এই নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘ দিনের। এবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ এবং টোল প্লাজার কর্মীদেরি উপর অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল শ্রমিক সংগঠনের আর এক গোষ্ঠী।

ডানকুনি টোল প্লাজায় আর্থিক দুর্নীতির সাথে যুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক নিশার আলি মল্লিক ও সহ-সম্পাদক নিতাই দে অভিযোগ সংগঠনের কর্মীদের। তাঁদের আরও অভিযোগ সম্পাদক নিসার আলি মল্লিকের ছেলের নামে ডানকুনি টোল প্লাজায় গাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে ৬৩ হাজার টাকা পান। অথচ সেই গাড়ি জেলার কোন এক বিধায়ক ব্যবহার করে বলে একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতেই চটেছেন শ্রমিকরা।

অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের সহ-সম্পাদক নিতাই দে বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নাকি কর্মীদের কাজ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে। সংগঠনের তহবিলের টাকা নয়ছয় করে মুনাফা লুটছেন।

দুই নেতার অপসারণের দাবিতে উত্তপ্ত হয়ে উঠে ডানকুনি টোল প্লাজা এলাকা।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডানকুনি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টোলে প্লাজায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

যদিও দুই নেতা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।অন্যদিকে ডানকুনি টোল প্লাজায় ভাড়া দেওয়া গাড়ি কীভাবে জেলার এক বিধায়ক নিজের কাজে ব্যবহার করেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?