AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: ‘দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের কাজে লাগান’, কড়া বার্তা এল BJP-র হাইকমান্ড থেকে

Bengal BJP: সেই সঙ্গে বনশালের পরামর্শ, নিজের এলাকায় সময় দিতে হবে। তৈরি করতে হবে সংগঠন। বনশল বলেন, "জিতে ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছেন। আপনি এলাকার বিধায়ক, সাংসদ। তারপরেও কেন এই হাল সদস্য সংগ্রহের?"

BJP: 'দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের কাজে লাগান', কড়া বার্তা এল BJP-র হাইকমান্ড থেকে
দিলীপ ঘোষ ও রাহুল সিনহাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 28, 2024 | 1:18 PM
Share

কলকাতা: প্রথমে লোকসভা ভোটে খারাপ ফল। তারপর কয়েকদিন আগে উপভোটে আরও খারাপ ফল হয়েছে রাজ্য বিজেপির। জেতা আসনও ফস্কে গিয়েছে হাত থেকে। এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে জানা যাচ্ছে, দলীয় সাংসদ এবং বিধায়কদের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশাল। মঙ্গলবার রাতে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বনশাল।

সূত্রের খবর, সংশ্লিষ্ট বৈঠক থেকে বনশাল বলেন, “কোনও বিধায়ক, কোনও সাংসদ কোথায় কী করছেন, সব খবর আমাদের কাছে আছে। অনেকেই এলাকায় যান না। অন্য জায়গায় ঘুরে বেড়ান। সেখানে গিয়ে দাদাগিরি করলে দল মেনে মানবে না।”

সেই সঙ্গে বনশালের পরামর্শ, নিজের এলাকায় সময় দিতে হবে। তৈরি করতে হবে সংগঠন। বনশল বলেন, “জিতে ভাববেন না বিরাট কিছু হয়ে গিয়েছেন। আপনি এলাকার বিধায়ক, সাংসদ। তারপরেও কেন এই হাল সদস্য সংগ্রহের?” প্রয়োজনে পুরোনো নেতা দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ওই কেন্দ্রীয় নেতা। আরও বেশি করে তাঁদের যুক্ত করুন বলেছেন তিনি। বস্তুত,  ২০২৬ বিধান সভা ভোট। তার আগে এই উপভোট ছিল কার্যত সেমিফাইনালের মতো। কিন্তু সেখানের পরাজয় শুধু তাই নয়, মদারিহাটের মতো জেতা আসনেও হার ভাবাচ্ছে বিজেপি-কে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা