AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarakeswar: বাজারের তুলনায় ২ থেকে ২০ টাকা কমে মিলছে আনাজ! চালু ‘সুফল বাংলা স্টল’

Tarakeswar: এমনকি স্বল্প মূল্যে ভ্রাম্যমান গাড়িতে করে আনাজ পত্র সহ মুদিখানা দ্রব্যও বাড়ি পযন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক প্রশাসন।  তারকেশ্বর ব্লক প্রশাসনের উদ্দ্যোগে তারকেশ্বরের বালিগড়ি সমবায় সমিতিতে এই প্রকল্পের শুভ সূচনা হয় সোমবার।

Tarakeswar: বাজারের তুলনায় ২ থেকে ২০ টাকা কমে মিলছে আনাজ! চালু 'সুফল বাংলা স্টল'
সুফল স্টল Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 15, 2024 | 2:21 PM
Share

 তারকেশ্বর:  বাজারের তুলনায় ২ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত  কম দামে মিলছে কাঁচা আনাজ থেকে মুদিখানা দ্রব্য। তারকেশ্বর ব্লক প্রশাসনের উদ্দ্যোগে চালু করা হল ‘সুফল বাংলা স্টল’। কাঁচা অনাজ-সহ হেঁসেলের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে আসরে নেমেছিল প্রশাসন। এবার সরাসরি চাষিদের থেকে কাঁচা আনাজ কিনে স্বল্প মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল হুগলি জেলা ও তারকেশ্বর ব্লক প্রশাসন।

এমনকি স্বল্প মূল্যে ভ্রাম্যমান গাড়িতে করে আনাজ পত্র সহ মুদিখানা দ্রব্যও বাড়ি পযন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক প্রশাসন।  তারকেশ্বর ব্লক প্রশাসনের উদ্দ্যোগে তারকেশ্বরের বালিগড়ি সমবায় সমিতিতে এই প্রকল্পের শুভ সূচনা হয় সোমবার।

তারকেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী বলেন, “এই প্রকল্পের ফলে চাষি ও ক্রেতাদের মাঝে ফড়ে-রাজ বন্ধ হবে। ‘সুফল বাংলা স্টলে’ চাষিরা তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন এবং সুফল বাংলা স্টল থেকে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া যাবে স্বল্প মূল্যে। পাশপাশি ভ্রাম্যমান গাড়িতে করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে কাঁচা আনাজ থেকে মুদিখানা দ্রব্যও।

এমনিতেই সবজির চড়া দামে নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তের। বাজারে গেলে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। এই অবস্থায় এহেন উদ্যোগে সত্যিই খুশি স্থানীয় বাসিন্দারা। এক ব্যক্তি বললেন, “মধ্যবিত্তের অবস্থা তো এখন জানেন। সব সবজিতে হাতই দেওয়া যাচ্ছে না। পকেট ভর্তি টাকা নিয়ে যাই বাজারে, আর ব্যাগটা ভরে অর্ধেক।”

Follow Us
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?