AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: চায়ের দোকানে আড্ডা মারেন বিরোধী গোষ্ঠীর নেতা! প্রধানের অনুগামীরা চাওয়ালাকেই দিলেন ‘শিক্ষা’

TMC: খানাকুল ১ পঞ্চায়েত এলাকার কোলেপুকুর বাসস্টপ এলাকায় দীর্ঘদিন ধরেই চা এর দোকান চালান খাইরুল। সেই দোকানে গত কয়েকদিন ধরে চা খেতে ও আড্ডা দেন খানাকুল ১ পঞ্চায়েত প্রধান বাদশা শা-এর বিরোধী গোষ্ঠী খানাকুল ১ অঞ্চল তৃণমূল সভাপতি শেখ রাজেশ ও তাঁর অনুগামীরা।

TMC: চায়ের দোকানে আড্ডা মারেন বিরোধী গোষ্ঠীর নেতা! প্রধানের অনুগামীরা চাওয়ালাকেই দিলেন 'শিক্ষা'
আক্রান্ত চা বিক্রেতা Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 23, 2024 | 4:42 PM
Share

আরামবাগ:  উপনির্বাচনে আবারও উড়েছে সবুজ আবির। কিন্তু তার মধ্যেই জারি তৃণমূলের অন্তর্কলহ। চা দোকানে আড্ডা দেয় বিরোধী গোষ্ঠীর তৃণমূল নেতারা। যা একদমই না-পসন্দ তৃণমূল পঞ্চায়েত প্রধানের। তাই প্রৌঢ় চা বিক্রেতাকে তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। এমনকি এই মারধরের ঘটনা কাউকে জানালে দোকান থেকে উৎখাত করে দোকান জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খানাকুলের কোলেপুকুর এলাকায়। আতঙ্কে গত দুদিন থানাতেও যেতে পারেননি বলে দাবি করেছেন চা বিক্রেতা।

কোলেপুকুরের চা বিক্রেতা খাইরুল আসলাম। খানাকুল ১ পঞ্চায়েত এলাকার কোলেপুকুর বাসস্টপ এলাকায় দীর্ঘদিন ধরেই চা এর দোকান চালান খাইরুল। সেই দোকানে গত কয়েকদিন ধরে চা খেতে ও আড্ডা দেন খানাকুল ১ পঞ্চায়েত প্রধান বাদশা শা-এর বিরোধী গোষ্ঠী খানাকুল ১ অঞ্চল তৃণমূল সভাপতি শেখ রাজেশ ও তাঁর অনুগামীরা। বিষয়টি কানে যায় প্রধানের। কিন্তু সব ক্ষোভ গিয়ে পড়ে ওই চায়ের দোকানদারের ওপর।

বৃহস্পতিবার সন্ধ্যাতেও দোকান চালাচ্ছিলেন খাইরুল। অভিযোগ, আচমকাই পঞ্চায়েত প্রধানের নির্দেশে কয়েক জন গিয়ে তাঁকে স্থানীয় দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে যান। তারপর আচমকাই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

যদিও পঞ্চায়েত প্রধান বাদশা শা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চা বিক্রেতা।  যদিও প্রধান বাদশার বক্তব্য, “চা বিক্রেতা তো আর রাজনীতি করেন না। তাই তাঁকে মারধর করার তো কোনও প্রশ্নই নেই। এই ধরনের ঘটনা আমার দল নেতৃত্ব কোনওভাবেই সমর্থন করে না।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?