AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ট্র্যাক্টর নিয়ে লোকটা অদ্ভুত ভাবে মাটি কাটছিল, জমিতে তাকাতেই মাথায় হাত খোদ BSF আধিকারিকের

Murshidabad: চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গি থানার চরভদরা তিন নম্বর বিওপি পয়েন্টে। সেখানে টহল দিচ্ছিল ১৪৬ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান। গোপন সূত্রে তাদের কাছে খবর আসে বাংলাদেশ থেকে কেউ বা কারা ভারতে সোনা পাচারের চেষ্টা করছে।

ট্র্যাক্টর নিয়ে লোকটা অদ্ভুত ভাবে মাটি কাটছিল, জমিতে তাকাতেই মাথায় হাত খোদ BSF আধিকারিকের
বিএসএফ আধিকারিকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2024 | 4:52 PM
Share

মুর্শিদাবাদ: ট্রাক্টর নিয়ে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। তিনি আবার বাংলাদেশি। তাঁর হাঁটাচলা দেখেই সন্দেহ হয়েছিল বিএসএফ আধিকারিকদের। এরপর তাঁর কাছে পৌঁছতেই স্তম্ভিত সকলে। যা ভেবেছিলেন তাই! হাতেনাতে ধরলেন আধিকারিকরা। উদ্ধার হল সোনা। তবে ওই ব্যক্তির কাছ থেকে নয়। মাটি থেকে সোনাগুলি উদ্ধার করল বিএসএফ। পরে জানা গেল, ভারতে সোনা পাচারের চেষ্টা করছিলেন ওই বাংলাদেশি ব্যক্তি। তারপরই হাতেনাতে গ্রেফতার করা হয় তাঁকে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গি থানার চরভদরা তিন নম্বর বিওপি পয়েন্টে। সেখানে টহল দিচ্ছিল ১৪৬ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান। গোপন সূত্রে তাদের কাছে খবর আসে বাংলাদেশ থেকে কেউ বা কারা ভারতে সোনা পাচারের চেষ্টা করছে। সেই সময় কয়েকজন আধিকারিকদের নজরে যায় এক ব্যক্তি একটি ট্রাক্টর হাতে নিয়ে ঘোরাফেরা করছে।

সন্দেহবসত ওই যুবককে আটক করে। এরপর তার কাছে তল্লাশি চালালে দু’টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। তারপর গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। সঙ্গে থাকা ট্রাকটারটিকে বাজেয়াপ্ত করে।

বিএসএফ সূত্রে খবর, ওই ট্রাক্টর চালক বাংলাদেশ থেকে সোনা ভারতে আনার চেষ্টা করছিল। গোপনে খবর পেয়ে তার কাছে পৌঁছতেই দু’টি সোনা চার ভাগে ভাগ করে জমিতে ফেলে দেয়। সেখানে অভিযান চালিয়ে ওই সোনা উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তির নাম কামুনুল হোসেন। অভিযুক্তের বাড়ি জলঙ্গি ব্লক এলাকায়। ধৃত ব্যক্তিকে সোনা সহ কাস্টোমের হাতে তুলে দেয়া হয় বলে জানা যায়।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো