AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader: বাংলাদেশে বড়সড় ফাঁদ পেতেছিলেন বাংলার তৃণমূল নেতা! পরিকল্পনা বাস্তবায়নের আগেই গ্রেফতার করল রেলপুলিশ

Murshidabad: বস্তুত, গত ২৭ অক্টোবর দুপুরে নিউ ফরাক্কা রেল সাবওয়ে থেকে তৌসিভ আলিকে গ্রেফতার করে। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় দু'টি আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগজিন। ধৃতকে জিআরপি হেফাজতে নিয়ে জানতে পারে অস্ত্র পাচার কারির মুল পাণ্ডা তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবদুল রসিদ।

TMC Leader: বাংলাদেশে বড়সড় ফাঁদ পেতেছিলেন বাংলার তৃণমূল নেতা! পরিকল্পনা বাস্তবায়নের আগেই গ্রেফতার করল রেলপুলিশ
আবদুল রসিদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 10, 2024 | 1:39 PM
Share

মুর্শিদাবাদ: নিউ ফরাক্কার রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন তৃণমূল নেতা। প্রথমে সন্দেহ হয়নি কারও। পরে রেল পুলিশের নজর পড়তেই আর রেহাই মিলল না। আগ্নেয়াস্ত্র পাচার চক্রের অভিযোগে রেল পুলিশের হাতে ধৃত তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য। শনিবার রাতে নিউ ফরাক্কা জিআরপি মালদা জেলার বৈষ্ণবনগর থানার শোভাপুর তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য আবদুল রসিদকে গ্রেফতার করে।

বস্তুত, গত ২৭ অক্টোবর দুপুরে নিউ ফরাক্কা রেল সাবওয়ে থেকে তৌসিভ আলিকে গ্রেফতার করে। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় দু’টি আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগজিন। ধৃতকে জিআরপি হেফাজতে নিয়ে জানতে পারে অস্ত্র পাচার কারির মুল পাণ্ডা তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবদুল রসিদ। জিআরপি আরও জানতে পারে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র গুলি বাংলাদেশের এক ব্যক্তির কাছে ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা ছিল রসিদের।

তবে সেগুলি হাত বদলের আগে আগ্নেয়াস্ত্র গুলি মেরামতের জন্য বিহারের আরা-তে পাঠিয়ে ছিল তৌসিফ আলিকে দিয়ে। যদিও নিউ ফরাক্কা জিআরপির হাতে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে যায় তৌফিক। তাকে জেরা করে বেরিয়ে আসে আবদুল রসিদের নাম। গ্রেফতার করে নিউ ফরাক্কা জিআরপি। রবিবার ধৃত আবদুলকে সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন করে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় জিআরপি। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযুক্ত আবদুল বলেন, “আমার নামে একটা কেস আছে। তাই গ্রেফতার করেছে। আগে কংগ্রেস করতাম। তারপর ছেড়ে তৃণমূলে যোগদান করেছি।”

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩