AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Body Recovered: দশমীর সকালে রাস্তার ধার থেকে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

Ashoknagar Body Recovered: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ দেখে বোঝার উপায় নেই যুবতীর পরিচয়। কারণ মুখও কিছুটা থেঁতলে গিয়েছে। পাশাপাশি শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত। অশোকনগর ও হাবড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Body Recovered: দশমীর সকালে রাস্তার ধার থেকে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
অশোকনগরে যুবতীর দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 02, 2025 | 2:26 PM
Share

উত্তর ২৪ পরগনা:  দশমীর সকালে রাস্তার পাশে যুবতীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। অশোকনগর পাঁচ নম্বর মোড় এলাকায় যশোর রোডের পাশে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা সকালে ঘুম থেকে উঠে দেখে রাস্তার পাশে পড়ে  যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ দেখে বোঝার উপায় নেই যুবতীর পরিচয়। কারণ মুখও কিছুটা থেঁতলে গিয়েছে। পাশাপাশি শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত। অশোকনগর ও হাবড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অশোকনগর হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ কথাবার্তা বলে।  পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবতীর। মৃত যুবতীর নাম পরিচয় জানা যায়নি। আর এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর তিনটে ত্রিশ মিনিট নাগাদ যশোর রোডের ওই ঘটনাস্থলে রক্ত পড়ে থাকতে দেখেছেন তিনি।

পুলিশের একটা বিষয়ে খটকা লাগছে। যদি দুর্ঘটনাতেই মৃত্যু হয়, তাহলে আশপাশে কোনও সেরকম প্রমাণ মিলছে না, ওই যুবতী স্কুটি কিংবা বাইকে ছিলেন কিনা, সেটাও বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে পরিকল্পিতভাবে খুন করে দেহ এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তার আগে ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। রাস্তার ধারে যেহেতু কোনও সিসিটিভি ক্যামেরা লাগানো নেই, তাই তদন্তে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে পুলিশকে।

Follow Us
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
সোনা পাপ্পুকে জেরা করে কোন প্রভাবশালীর নাম জানতে পারল ইডি?
সোনা পাপ্পুকে জেরা করে কোন প্রভাবশালীর নাম জানতে পারল ইডি?
পুনর্নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া, নির্বিঘ্নে হল ভোটগ্রহণ
পুনর্নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া, নির্বিঘ্নে হল ভোটগ্রহণ
রাজস্ব ক্ষতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী
রাজস্ব ক্ষতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী
ভোট পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের
ভোট পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের
রক্ষাকবচ পেলেও অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR খারিজ কিন্তু হল না
রক্ষাকবচ পেলেও অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR খারিজ কিন্তু হল না
শিয়ালদায় তৃণমূলের 'ফ্লপ শো'
শিয়ালদায় তৃণমূলের 'ফ্লপ শো'