AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Daspur: বাড়ির বউরা ‘টার্গেট’, ঘরে ঘরে ঘুরে যা করে এসেছেন যুবক…

Medinipur: চন্দনকে টাকা দিয়েছিলেন সাবিত্রী চক্রবর্তী নামে এক মহিলা। তিনি বলেন, "আমি প্রথমে ১৫ হাজার টাকা দিলাম। পরে আরও ৪০ হাজার দিই। আবার একজনের কাছ থেকে আবার ২০ হাজার টাকা দিলাম। মোট ৮৫ হাজার টাকা নিল নিধি ব্যাঙ্কে লোন করে দেবে বলে। আমাদের এলাকায় ৪ জনের কাছ থেকে চন্দন টাকা নিয়েছে। খুকুরদহের বাসিন্দা ওরা।"

Daspur: বাড়ির বউরা 'টার্গেট', ঘরে ঘরে ঘুরে যা করে এসেছেন যুবক...
দাসপুর থানায় অভিযোগ দায়ের। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 10:45 AM
Share

দাসপুর: লোন পাইয়ে দেওয়ার নাম করে একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, লোন পাইয়ে দেবেন বলে টাকা নিয়ে উধাও হয়ে যান চন্দন চক্রবর্তী নামে যুবক। সোমবার বাড়িতে ফিরতেই খবর পৌঁছয় পাওনাদারদের কাছে। এরপরই তাঁকে বাড়িতে আটকে রেখে দাসপুর থানায় ছোটেন মহিলারা। দাসপুরের খুকুড়দহ এলাকার ঘটনা। অভিযোগ, বেছে বেছে ঘরের মহিলাদেরই টার্গেট করেছিলেন ওই যুবক।

চন্দনকে টাকা দিয়েছিলেন সাবিত্রী চক্রবর্তী নামে এক মহিলা। তিনি বলেন, “আমি প্রথমে ১৫ হাজার টাকা দিলাম। পরে আরও ৪০ হাজার দিই। আবার একজনের কাছ থেকে আবার ২০ হাজার টাকা দিলাম। মোট ৮৫ হাজার টাকা নিল নিধি ব্যাঙ্কে লোন করে দেবে বলে। আমাদের এলাকায় ৪ জনের কাছ থেকে চন্দন টাকা নিয়েছে। খুকুরদহের বাসিন্দা ওরা।”

অন্যদিকে সুজাতা আচার্য নামে আরেক প্রতারিতরও দাবি, “একদিন আমার বাড়িতে গিয়ে বলে লোন নেওয়ার কথা। বলেছিল বিগ লোন করে দেবে। ১ হাজার টাকা দিলে ৪ হাজার টাকা দেবে বলেছিল। ২৫ দিলে ১ লক্ষ হবে। আমাকে বলল কারও থেকে তুমি সুদে টাকাটা নিয়ে নিয়ে আমাকে দাও। তাহলে লোনটা করে দেব। এরপর আমার থেকে ১ লক্ষ টাকা নেয়। বলেছিল, ১৫ দিনের মধ্যে লোন হয়ে যাবে, কিন্তু তিনমাস হয়ে গেলেও তা আর হল না।”

এরপরই পুলিশ চন্দনকে আটক করে। চন্দন স্বীকারও করেন তিনি টাকা নিয়েছেন। জানান, ৪ লক্ষ টাকা তুলেছেন তিনি। কিন্তু তিনি কীভাবে লোন করিয়ে দেবেন? সে প্রশ্নে নীরবই থেকেছেন চন্দন। শুধু জানান, লোন কারও হয়নি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?