AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman: নাকা চেকিংয়ের সময় সাইসাই করে পালাতে গেল চারচাকা, পরে গাড়ির গেট খুলতেই মাথায় হাত পুলিশের

Bardhaman: পুলিশ সূত্রে খবর, গাড়িটি তল্লাশি করে মেলে পলিথিন মোড়ানো প্যাকেট। সেটি খুলতেই প্রায় ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দোপাধ্যায় জানিয়েছেন, "আইনি পদ্ধতি মেনে সংশ্লিষ্ট গাড়িটি এবং সমস্ত মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।"

Bardhaman: নাকা চেকিংয়ের সময় সাইসাই করে পালাতে গেল চারচাকা, পরে গাড়ির গেট খুলতেই মাথায় হাত পুলিশের
চারচাকা গাড়িতে যত গণ্ডগোলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2024 | 10:27 PM
Share

বর্ধমান: চলছিল নাকা চেকিং। পুলিশ একের পর এক গাড়ি দাঁড় করিয়ে চেকিং করছে। এমন সময় হঠাৎ একটি চারচাকা দ্রুত গতিতে পালাতে যায়। ব্যাস! সঙ্গে-সঙ্গে তা চোখে পড়ে পুলিশ আধিকারিকদের। বিপদ ঘনাচ্ছে এমনটা আঁচ করেই সঙ্গে সঙ্গে গাড়ি ফেলেই পালিয়ে যান চালক। কিন্ত কী তাতে? পরে পুলিশ গিয়ে গাড়িটি চিরুনি তল্লাশি করতেই মিলল ৯৪ কেজি গাঁজা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আউশগ্রাম সংলগ্ন এলাকার সড়কপথগুলিতে নাকা চেকিং করছিল স্পেশাল অপারেশন গ্রুপ ও পুলিশ। এরপর আউশগ্রামের ভেদিয়া অঞ্চলের বাগবাটি মোড়ের কাছে গুসকরা ফাঁড়ির পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ একটি সুইফট ডিজায়ার গাড়ি আটকাতে যায়। সেই সময় গাড়ি ফেলে পালায় চালক ও সঙ্গে থাকা এক ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, গাড়িটি তল্লাশি করে মেলে পলিথিন মোড়ানো প্যাকেট। সেটি খুলতেই প্রায় ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দোপাধ্যায় জানিয়েছেন, “আইনি পদ্ধতি মেনে সংশ্লিষ্ট গাড়িটি এবং সমস্ত মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।” আউশগ্রাম থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে কারা জড়িত জানতে পুলিশ তদন্তে নেমেছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?