Fake Doctor: চার বছরের শিশুর অস্ত্রোপচারে মৃত্যু, পালিয়েও মিলল না রেহাই, দিল্লি থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক

Fake doctor Saidul Haque: বর্ধমানের নবাবহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চার বছরের এক শিশুর অস্ত্রোপচারের সঙ্গে সাইদুল হকের নাম জড়িয়েছে। অভিযোগ, ওই শিশুর অস্ত্রোপচার করেছিলেন তিনি। অস্ত্রোপচারের পরই শিশুটির মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সাইদুলের চিকিৎসক হিসেবে যোগ্যতা ও নথিপত্র নিয়েও প্রশ্ন ওঠে।

Fake Doctor: চার বছরের শিশুর অস্ত্রোপচারে মৃত্যু, পালিয়েও মিলল না রেহাই, দিল্লি থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক
ভুয়ো চিকিৎসকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 07, 2026 | 10:18 AM

বর্ধমান: চার বছরের শিশুর অস্ত্রোপচারের পর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ভুয়ো চিকিৎসক সাইদুল হককে দিল্লি বিমানবন্দরে আটক করা হয়েছে। লুক আউট নোটিস জারির পরই তাঁকে আটক করে দিল্লি বিমানবন্দরের পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন দুবাইয়ে গা ঢাকা দিয়েছিলেন সাইদুল। সেখান থেকে দিল্লি ফেরার পর বিমানবন্দরেই তাঁকে আটক করা হয়।

সাইদুলকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বর্ধমান থানার পুলিশ তাঁকে নিয়ে আসছে। বুধবার তাঁকে বর্ধমান থানায় নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বর্ধমানের নবাবহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চার বছরের এক শিশুর অস্ত্রোপচারের সঙ্গে সাইদুল হকের নাম জড়িয়েছে। অভিযোগ, ওই শিশুর অস্ত্রোপচার করেছিলেন তিনি। অস্ত্রোপচারের পরই শিশুটির মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সাইদুলের চিকিৎসক হিসেবে যোগ্যতা ও নথিপত্র নিয়েও প্রশ্ন ওঠে।

এরপরই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে এবং তাঁকে ধরতে তৎপর হয় পুলিশ। তদন্তের মাঝেই দেশ ছেড়ে দুবাইয়ে চলে গিয়েছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়। সেই নোটিসের ভিত্তিতেই দিল্লি বিমানবন্দরে তাঁকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Loading...
Unable to load recommendations.
Follow Us