AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan theft case: ‘টাকা পড়ে গিয়েছে…’, কুড়োতে যেতেই ঘটে গেল অঘটন, বড় ক্ষতি হয়ে গেল বৃদ্ধের

Burdwan: ঘটনার পর আরিফ জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আশপাশের দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। শাড়ির দোকানের ক্যামেরায় কিছু তথ্য মিলেছে বলেই জানা গিয়েছে।

Burdwan theft case: 'টাকা পড়ে গিয়েছে...', কুড়োতে যেতেই ঘটে গেল অঘটন, বড় ক্ষতি হয়ে গেল বৃদ্ধের
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 04, 2025 | 6:10 PM
Share

জামালপুর: অভিনব কায়দায় কেপমারি! কিছু বুঝে ওঠার আগেই উধাও বৃদ্ধের টাকা। ব্যাঙ্ক থেকে সবে টাকাটা তুলে এনেছিলেন তিনি, আচমকা গায়েব হয়ে গেল সেই টাকা। এমন ঘটনা এলাকার বাসিন্দারা আগে কখনও দেখেননি। বাড়ির সামনে থেকে এভাবে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

বুধবার কারালাঘাটের বাসিন্দা শেখ মহম্মদ আরিফ একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ৪৯ হাজার টাকা তোলেন। এরপর তিনি জামালপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে গিয়ে নিজের পাস বই আপডেট করান। ব্যাঙ্কের কাজ সেরে নীচে নেমে এসে তিনি সাইকেলের হ্যান্ডেলে ব্যাগটা রেখে তালা খুলছিলেন। সেই সময় এক ব্যক্তি হঠাৎ বলে ওঠেন, ‘টাকা পড়ে গিয়েছে’। আরিফ দেখেন মাটিতে পড়ে আছে ৩০ টাকা। সেটা কুড়োতে যান। টাকা কুড়িয়ে নিয়ে ফিরে তাকিয়েই দেখেন, ওই ব্যক্তি নেই, সাইকেলের দিকে তাকিয়ে দেখেন টাকার ব্যাগও নেই।

ঘটনার পর আরিফ জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আশপাশের দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। শাড়ির দোকানের ক্যামেরায় কিছু তথ্য মিলেছে বলেই জানা গিয়েছে। কে বা কারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে কোনও চক্র কাজ করছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

হঠাৎ এই কেপমারির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, দিনের আলোয় ব্যাঙ্কের সামনে কীভাবে এত টাকা এভাবে খোয়া গেল!

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ