AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canning: স্বামী বাইরে, প্রেমিকের সঙ্গে লজে গিয়ে আর বাড়ি ফেরা হল না মহিলার, কাণ্ড দেখে হতবাক পুলিশ

Canning: মৃত মহিলার বাড়ি ক্যানিংয়ের দাঁড়িয়া পঞ্চায়েতে। স্বামী কর্মসূত্রে থাকেন আন্দামানে। স্থানীয় সূত্রে খবর, এলাকারই এক যুবকের সঙ্গে বছর তিনেক ধরে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

Canning: স্বামী বাইরে, প্রেমিকের সঙ্গে লজে গিয়ে আর বাড়ি ফেরা হল না মহিলার, কাণ্ড দেখে হতবাক পুলিশ
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 10, 2024 | 10:37 AM
Share

ক্যানিং: দীর্ঘদিন থেকে স্বামী বাইরে। এলাকার লোকজন বলছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকারই এক যুবকের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ। প্রেমিকের সঙ্গে গিয়েছিলেন লজে। সেখানেই অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে গেলেও হল না শেষ রক্ষা। শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন। কিন্তু, মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খোঁজ পাওয়া যাচ্ছে না প্রেমিকের। প্রশ্নের মুখে লজের ভূমিকাও। 

মৃত মহিলার বাড়ি ক্যানিংয়ের দাঁড়িয়া পঞ্চায়েতে। স্বামী কর্মসূত্রে থাকেন আন্দামানে। স্থানীয় সূত্রে খবর, এলাকারই এক যুবকের সঙ্গে বছর তিনেক ধরে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। শুক্রবার তাঁর সঙ্গেই ক্যানিংয়ের একটি আবাসিক লজে ওঠেন। এদিকে বাড়িতে বলেছিলেন বিডিও অফিসের কাজে যাচ্ছেন। 

সূত্রের খবর, লজে থাকাকালীন সময়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। তাঁর সঙ্গীই তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু, অবস্থা খারাপ দেখে সেখান থেকে পালিয়ে যান। পরে এলাকার লোকজন মহিলাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। শোরগোল পড়ে যায় ক্যানিং বাজার এলাকায়। খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পরে লজে তদন্তের কারণে আসেন ক্যানিংয়ের এসডিপিও রাম কুমার মণ্ডল ও ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। খোঁজ চলছে সঙ্গীর। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?