West Bengal Election 2026 Highlights: ‘লুটেরাদের হিসেব হবে’, বাংলায় বলে গেলেন মোদী, হলদিয়া, আসানসোলের পর এবার সিউড়িতে সভা
West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: শুধু একা প্রধানমন্ত্রী নন ভোটের প্রচারে বৃহস্পতিবারই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতে কলকাতায় পৌঁছে যাবেন তিনি। এরপর শুক্রবার এবং শনিবার মিলিয়ে তিনটি জনসভা এবং একটি রোড শো রয়েছে তাঁর। এ দিকে, আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটি প্রচারসভা করবেন। মুখ্যমন্ত্রী জনসভা রয়েছে মিনাখাঁ, নোয়াপাড়া, পানিহাটি, বরাহনগর এবং রাজারহাট গোপালপুরে। সেখান থেকে কী বার্তা দেন এখন সেইটাই দেখার।

Live Assembly Election 2026 News Updates in Bengali: বিধানসভা ভোটের প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিন জেলায় তাঁর তিনটি জনসভা রয়েছে। প্রথম সভাটি রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। দ্বিতীয়টি পশ্চিম বর্ধমানের আসানসোলে। তৃতীয়টি বীরভূমের সিউড়িতে।
শুধু একা প্রধানমন্ত্রী নন ভোটের প্রচারে বৃহস্পতিবারই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতে কলকাতায় পৌঁছে যাবেন তিনি। এরপর শুক্রবার এবং শনিবার মিলিয়ে তিনটি জনসভা এবং একটি রোড শো রয়েছে তাঁর।
এ দিকে, আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটি প্রচারসভা করবেন। মুখ্যমন্ত্রী জনসভা রয়েছে মিনাখাঁ, নোয়াপাড়া, পানিহাটি, বরাহনগর এবং রাজারহাট গোপালপুরে। সেখান থেকে কী বার্তা দেন এখন সেইটাই দেখার।
এদিকে কালকের পর আজও বৃষ্টি হবে। বসন্তেও যেন বর্ষার আমেজ। বুধবার দফায়-দফায় বৃষ্টি হয়েছে। রাতেও থামেওনি। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদ ওঠেনি। আবহাওয়া অফিস বলছে, আজও ভোগাবে বৃষ্টি। সঙ্গে কালবৈশাখীরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
LIVE NEWS & UPDATES
-
হুমায়ুনের পার্টিতে ধস
- নির্বাচনের মুখে বড়সড় ভাঙন ধরল আমজনতা উন্নয়ন পার্টিতে। দলের সুপ্রিমো হুমায়ুন কবীরের একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভে দল ছাড়লেন শতাধিক নেতাকর্মী।
- বৃহস্পতিবার সকালে তৃণমূলের তিন শীর্ষ নেতা কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস একটি ভিডিয়ো প্রকাশ করে হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন।
- সেই ভিডিওতে হুমায়ুন কবীরকে জনৈক ব্যক্তির সঙ্গে ১০০০ কোটি টাকার একটি ‘ডিল’ নিয়ে আলোচনা করতে শোনা যাচ্ছে। যদিও ভিডিয়োর সত্যতা টিভি৯ বাংলা যাচাই করেনি।
-
PM Modi: বাংলায় ডবল ইঞ্জিন গঠন হবে বলে বার্তা মোদীর
-
-
মোদীর সভার আগে ২০০ বাসের বুকিং বাতিল
আসানসোলের পোলো ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিজয় সংকল্প’ সভা। সভার ঠিক আগে কুলটি বিধানসভা এলাকায় ২০০টি বাস বাতিলের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপির অভিযোগ, ‘গণতন্ত্রে গুণ্ডাগিরি’ তৃণমূলের। বিজেপির জেলা সাধারণ সম্পাদক কেশব পোদ্দারের অভিযোগ, কুলটি থেকে কর্মী-সমর্থকদের আনার জন্য ২০০টি বাস বুক করা হয়েছিল।
তৃণমূলের শ্রমিক সংগঠনের চাপে বাস মালিকরা অগ্রিম টাকা ফেরত দিয়ে বুকিং বাতিল করেছেন। অভিযোগ, কুলটির তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকের যিনি INTTUC-র জেলা সম্পাদক, তাঁর নির্দেশেই এই প্রতিহিংসার রাজনীতি চলছে।
বিস্তারিত পড়ুন: PM Modi Bengal Rally Bus Cancellation: মোদীর সভায় যাওয়ার কথা ছিল, এক দিনেই বুকিং বাতিল ২০০ বাসের, রাজনীতির অভিযোগ তৃণমূলের
-
প্রবল বৃষ্টি, মমতার সভা নিয়ে বাড়ছে চিন্তা
আজ হাড়োয়া সার্কাস ময়দানে মিনাখাঁ বিধানসভার তৃণমূলের প্রার্থী ঊষা রানি মণ্ডলের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত থেকে প্রাকৃতিক দুর্যোগ তুমুল বৃষ্টি ও সকাল থেকে বৃষ্টির কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল ও হেলিপ্যাডে জল কাঁদায় ভর্তি।
তবে এখনো পর্যন্ত হাড়োয়াতে বৃষ্টি চলছে। আবহাওয়ার এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার কীভাবে সভাস্থলে নামবেন তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।
ইতিমধ্যে সভাস্থল বালি দিয়ে সভায় উপযোগী করে তোলার চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার এর পরিবর্তে সড়ক পথে আসবেন নাকি আজকের হাড়োয়ার সার্কাস ময়দানের সভা বাতিল হবে সেটা আরো কিছু সময় গেলে স্পষ্ট হবে।
-
‘আন্দোলন চলবে, আন্দোলন চলবে, গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে’
বিধানসভা ভোটের প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিন জেলায় তাঁর তিনটি জনসভা রয়েছে। প্রথম সভাটি রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। দ্বিতীয়টি পশ্চিম বর্ধমানের আসানসোলে। তৃতীয়টি বীরভূমের সিউড়িতে।
শুধু একা প্রধানমন্ত্রী নন ভোটের প্রচারে বৃহস্পতিবারই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতে কলকাতায় পৌঁছে যাবেন তিনি। এরপর শুক্রবার এবং শনিবার মিলিয়ে তিনটি জনসভা এবং একটি রোড শো রয়েছে তাঁর।
-
Published On - Apr 09,2026 9:26 AM
