West Bengal News Update: রেলের পক্ষ থেকে মৃতদের পরিবারের হাতে সাড়ে ন’লক্ষের চেক
Breaking News update in Bengali: আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তরবঙ্গে যাবেন। ওইদিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ১৯ জুলাই কলকাতায় কর্মসূচি রয়েছে তাঁর। এদিকে, আজ থেকে শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।

আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তরবঙ্গে যাবেন। ওইদিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ১৯ জুলাই কলকাতায় কর্মসূচি রয়েছে তাঁর। এদিকে, আজ থেকে শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। গুরুত্বপূর্ণ দফতরের বাজেটের উপর আলোচনা হবে। অধিবেশন চলবে ২৫ জুলাই পর্যন্ত। অন্যদিকে, সাতসকালে মুর্শিদাবাদে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। পুলকারে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিন পড়ুয়ার। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। সব খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলার লাইভ আপডেটে।
LIVE NEWS & UPDATES
-
Howrah: দময়ন্তী সেনের খোঁজে এবার সিট
- নিখোঁজ বাংলার রাইফেল শুটার দময়ন্তী সেনের খোঁজে এবার SIT গঠন। চার সদস্যের বিশেষ দল গঠন করল রাজ্য পুলিশ।
- হাওড়া কমিশনারেট ও চন্দননগর কমিশনারেট যৌথ ভাবে দময়ন্তীকে খোঁজার কাজ করছে।
- দুই কমিশনারেটের অফিসার দের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে।
- বিকালে ভবানী ভবনে দময়ন্তী সেনের বাবা ধ্রুবজ্যোতি সেনের সঙ্গে দেখা করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ক্রীড়ামন্ত্রী আশ্বস্ত করেন নিখোঁজ শুটারের বাবাকে।
-
CEC Gyanesh Kumar: তৃণমূলের প্রতীকের দাবিদার কে? মুখ খুললেন জ্ঞানেশ কুমার
- কারা আসল তৃণমূল? কালীঘাট তৃণমূল? নাকি ঋতব্রত তৃণমূল? দুই শিবিরের লড়াই পৌঁছে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনে।
- এবার আসল তৃণমূল নিয়ে মুখ খুললেন জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
- একইসঙ্গে বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সব অভিযোগ করেছেন, তা নিয়েও মুখ খুললেন।
- বাংলায় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন নিয়েও বড় দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার।
বিস্তারিত পড়ুন: কে আসল তৃণমূল? মুখ খুললেন স্বয়ং জ্ঞানেশ কুমার
-
-
Murshidabad: রেলের ক্ষতিপূরণ
- মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় এবার রেলের ক্ষতিপূরণ
- মৃতদের পরিবারকে সাড়ে ৯ লক্ষ টাকার ক্ষতিপূরণ
- ৫০ হাজার টাকা নগদ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের
- ইতিমধ্যেই গেটম্যানকে গ্রেফতার করেছে পুলিশ
-
Murshidabad: রেল দুর্ঘটনায় ৪ পড়ুয়ার মৃত্যু শোকস্তব্ধ মুর্শিদাবাদের ২ গ্রাম
- কান্নার রোল। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ছেন। আবার কখনও দু’হাত বাড়িয়ে যেন কাউকে খুঁজছেন। নিজের সন্তানের নাম ধরে বারবার ডাকছেন।
- কিন্তু, আজ যে সাড়া দেওয়ার জন্য সেই ছোট্ট সন্তান নেই। কয়েক ঘণ্টা আগেও যাকে স্কুলের পোশাক পরিয়ে গাড়িতে তুলে দিয়েছিলেন, তার নিথর দেহ পড়ে রয়েছে হাসপাতালে।
- মুর্শিদাবাদের গোবিন্দপুর ও ডাবকাই গ্রামে আজ শ্মশানের নিস্তব্ধতা।
বিস্তারিত পড়ুন: ‘মা মনটা কেমন করছে, একটু জল দাও না’, রেল দুর্ঘটনার আগে কু ডেকেছিল একরত্তি জেসিকার?
-
SIR in Bengal: এসআইআর তালিকায় নাম না থাকলেই কি নাগরিকত্ব হারাবেন? কী বলল সুপ্রিম কোর্ট
- এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কি ভারতীয় নাগরিকত্ব হারাতে হবে? বেশ কিছুদিন ধরেই এই প্রশ্ন উঠেছে।
- এবার একটি মামলার পরিপ্রেক্ষিতে মৌখিকভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব হারানো হয়।
- পশ্চিমবঙ্গে SIR-এ নাম বাদ যাওয়া ব্যক্তিদের অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে।
- শুক্রবার সেই মামলার শুনানিতে নাগরিকত্বের বিষয়টি স্পষ্ট করে দেয় প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। এক্ষেত্রে কমিশনের এক্তিয়ারের রূপরেখাও বেঁধে দিল সুপ্রিম কোর্ট।
বিস্তারিত পড়ুন: ‘ভোটার তালিকায় নাম না থাকলেও আপনি নাগরিক’, বাংলার SIR-এ বড় সুপ্রিম পর্যবেক্ষণ
-
-
Suvendu Adhikari: মুর্শিদাবাদের ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
- মুর্শিদাবাদের ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ সকালে মুর্শিদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যে সব পরিবার, বিশেষ করে যেসব বাবা-মা তাঁদের সন্তানদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এই অসহনীয় শোক লাঘব করার মতো কোনও ভাষা নেই। এই কঠিন সময়ে সমগ্র রাজ্য শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে।”
- শুভেন্দু আরও লেখেন, “আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি, আহতদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থেকে সর্বতোভাবে সহযোগিতা নিশ্চিত করতে। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে পরিস্থিতির উপর নজরদারি করছেন। জেলা শাসক এবং পুলিশ সুপারও সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে পরবর্তী সমস্ত কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করছেন।”
- মুখ্যমন্ত্রী লেখেন, “আহতদের চিকিৎসার জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছি। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে তদারকি করছেন, যাতে মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আহতরা সর্বোচ্চ মানের চিকিৎসা পান। এই ঘটনায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। রেলের গেটম্যানকে ইতিমধ্যেই রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। যাঁদের দায় প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গের মানুষকে আমি আশ্বস্ত করছি।”
-
Murshidabad Rail Accident: মুর্শিদাবাদের ঘটনায় রেল পরিষেবা ব্যাহত
- মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনার জেরে রেল পরিষেবা ব্যাহত হয়েছে।
- ঘটনার পর অবরোধের জেরে বন্ধ আজিমগঞ্জ থেকে কাটোয়াগামী ট্রেন চলাচল। কাটোয়া স্টেশনে পরপর দাঁড়িয়ে পড়েছে ট্রেন
- কাটোয়া স্টেশনে অপেক্ষারত শতাধিক ট্রেনযাত্রী।
-
Adhir Choudhury: ঘটনাস্থলে দাঁড়িয়েই রেলমন্ত্রীর সঙ্গে ফোনে কথা অধীরের
মুর্শিদাবাদে রেল দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি রেলের প্রতিমন্ত্রী ছিলেন। ঘটনাস্থলে পৌঁছেই প্রথমে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। তারপর সেখান থেকেই রেলমন্ত্রীকে ফোন করেন অধীর। দুর্ঘটনার বিষয়ে জানান। গেটম্যানের বিরুদ্ধে তোলা অভিযোগের বিষয়টি জানান। সেইসময়ই গেটম্যানের গ্রেফতারের বিষয়টি জানান মন্ত্রী।
আর কী বললেন অধীর?
- এটা সম্পূর্ণভাবে রেলের কর্মচারীর গাফিলতি। এখানকার যে গেটম্যান, তিনি মূল অপরাধী। অপ্রকৃতিস্থ অবস্থায় থাকেন তিনি। কর্তব্য পালন করেনি। তার জন্য এই ভয়াবহ ঘটনা ঘটল।
- পরিকাঠামোর অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন অধীর। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।
-
Murshidabad Rail Accident: গ্রেফতার গেটম্যান, ১০ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা রেলের
- মুর্শিদাবাদের রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪।
- ইতিমধ্যেই গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে।
- এদিকে, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে রেল।
- আহতদের আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, ঘোষণা রেলের
-
Murshidabad Rail Accident: মুর্শিদাবাদে রেলের ধাক্কায় মৃত্যু তিনজনের
সাত সকালে মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে। স্কুলের ছাত্রবোঝাই গাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কা। ২ জন ছাত্রের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছে একাধিক পড়ুয়া। একটি বেসরকারি স্কুলের গাড়ি এদিন রেল গেটের ভিতর ঢুকে পড়ে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। আচমকা ট্রেন চলে আসায় দুর্ঘটনা ঘটে।
-
Amit Shah: আজ রাজ্যে আসছেন অমিত শাহ, কী কী কর্মসূচি?
আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে বঙ্গে আসছেন তিনি। কী কী কর্মসূচি রয়েছে?
- শনিবার শিলিগুড়ি যাবে অমিত শাহ
- শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করবেন
- ওইদিনই পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন শাহ।
- ১৯ জুলাই কলকাতায় পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন।
- আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে ‘মিউজিয়াম অফ ওয়ার্ডস’-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।
- কলকাতায় আমূল ডেয়ারির দই প্রক্রিয়াকরণ প্ল্যান্টের শিলান্যাস করবেন।
Published On - Jul 17,2026 10:21 AM
